STF-এর অভিযানে বিরাট সাফল্য, ECL-এর পরিত্যক্ত আবাসনে হদিশ বিশাল অস্ত্রভাণ্ডারের

Share:

নিজস্ব প্রতিনিধি:  দুর্গাপুরের অন্ডাল এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। ECL-এর একটি পরিত্যক্ত আবাসন থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় সামনে এসেছে একাধিক প্রশ্ন। বেঙ্গল STF-এর অভিযানে উদ্ধার হয়েছে এই অস্ত্রভাণ্ডার। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া দুই কুখ্যাত কয়লা মাফিয়াকে জেরা করেই এই পরিত্যক্ত আবাসনের হদিশ পান তদন্তকারীরা।

শনিবার (৮ অগস্ট) রাতে ওই আবাসনে তল্লাশি অভিযান চালায় STF। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা আবাসনটিকে কীভাবে অস্ত্র মজুতের জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে ঠিক কী ধরনের এবং কতগুলি অস্ত্র উদ্ধার হয়েছে, সে বিষয়ে তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আনা হয়নি। এই ঘটনার সূত্রপাত দুই কয়লা মাফিয়াকে গ্রেফতারের পর। গত মঙ্গলবার (৪ অগস্ট) রাঁচি থেকে গ্রেফতার করা হয় কুখ্যাত কয়লা মাফিয়া সামশের হোসেনকে। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে, গত মাসে গ্রেফতার করা হয়েছিল খইরুল নামে আরও এক ব্যক্তিকে। তদন্তে উঠে আসে, কয়লা চোরাচালানের ক্ষেত্রে সামশেরের সহযোগী হিসেবে কাজ করতেন খইরুল। আবাসনের এক জায়গা থেকে উদ্ধার হয়েছে ১৫টি আগ্নেয়াস্ত্র ও ৫৬ রাউন্ড তাজা কার্তুজ।  পাশাপাশি ৩টি পাইপগান, ১১টি পাইপগান ও একটি পিস্তল উদ্ধার হয়েছে। 

আরও পড়ুন: শনিবার ১০ ঘন্টা জেরার পর রবিতেও ভবানী ভবনে হাজির সুমিত

দু’জনকেই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে STF। দীর্ঘ জেরায় তাঁদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় বলে সূত্রের খবর। সেই তথ্যের ভিত্তিতেই অন্ডালের ECL-এর পরিত্যক্ত আবাসনে অভিযান চালানো হয় বলে প্রাথমিকভাবে জানা  গিয়েছে।  সবচেয়ে বড় প্রশ্ন উঠছে কয়লা চোরাচালানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে এত বিপুল অস্ত্র কেন মজুত ছিল? এই অস্ত্রগুলি কি কয়লা পাচারের কাজে নিরাপত্তার জন্য ব্যবহার করা হত, নাকি এর পিছনে আরও বড় কোনও অপরাধচক্র রয়েছে? তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। 

 . 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ