চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মালতিপুরের আবহাওয়া বদলাতে মৌসমেই ভরসা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, মালতিপুর: মৌসম মানে আবহাওয়া। মালতিপুরের আবহাওয়া বদলাতে মৌসমেই ভরসা কংগ্রেসের।নির্বাচন যত এগিয়ে আসছে প্রার্থীদের নিজ এলাকায় ভোট প্রচারে চলছে তৎপরভাবে। সপ্তাহের প্রথম দিনেই রোড শো – এ শক্তি প্রদর্শন মালতিপুর বিধানসভার কংগ্রেসের প্রার্থী মৌসম বেনজির নূরের(Mousum Benjir Noor)। সোমবার সকাল সকাল দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মালতিপুর বিধানসভার পীরগঞ্জ অঞ্চলে বরকল থেকে রোড শো শুরু করেন। এরপর এই র‍্যালি(Rally) পীরগঞ্জ, গোকুলপুর সুলতানগঞ্জ, রাজাপুর সহ বেশ কিছু এলাকায় ভোট প্রচার করলেন। কংগ্রেস সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মৌসম নূর হুড খোলা গাড়িতে পুরো এলাকা চষে বেড়ান।

এমনকি এই হুড খোলা গাড়ি থেকেই কর জোড়ে ভোট ভিক্ষা করতে দেখা গেল তাঁকে। অন্যদিকে,নির্বাচনী প্রচারে গিয়ে কার্যত কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পের ট্যাপকলের মাধ্যমে প্রতিটি বাড়িতে জল না পৌঁছানো ‘, এমনকি প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা না হওয়াই রীতিমত ভোটারের প্রশ্নের মুখে পড়লেন বিজেপি প্রার্থী । মালদা বিধানসভার ভাবুক অঞ্চলের দলডলি গ্রামে নির্বাচনী প্রচার করতে গিয়েই বিজেপি প্রার্থী গোপাল সাহা সরাসরি ভোটারের প্রশ্নের মুখে পড়েন। ২০২১ এর বিধানসভা নির্বাচনে মালদা বিধানসভায় বিপুল ভোটে ভোটাররা বিজেপি প্রার্থী গোপাল সাহাকে(BJP Candidate Gopal Saha) জয়যুক্ত করেছিলেন । এবারের ২০২৬-এ বিজেপির প্রার্থী হয়েছেন গোপাল সাহা। ভোটারের প্রশ্নের উত্তরে বিজেপি প্রার্থী গোপাল সাহা দাবি করেন,রাজ্য সরকার দিশা কমিটির কোন মিটিং ডাকে না আমাদের কোন প্রশ্ন করতে বিধানসভায় দেয় না ।কোন কাজ করতে দেওয়া হয় না ।

কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পের জন্য প্রায় ৩৮হাজার কোটি টাকা রাজ্য সরকারকে দিয়েছে। সেই টাকা কোথায় গেল কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী? প্রতিটি বাড়িতে ট্যাপকল বসাতে হবে। সেখান থেকে পরিশুদ্ধ পানীয় জল দেওয়া হবে। কিন্তু আজকে এই প্রকল্পের টাকায় কাজ হল না । আজকে সেই টাকা লোপাট হল ।মালদা বিধানসভার আদিবাসী অধ্যুষিত এলাকা। এখানে আদিবাসীদের বঞ্চিত করা হল । এখানকার তৃণমূল যিনি প্রার্থী হয়েছেন তিনি মালদা জেলা পরিষদের সভাপতি ছিলেন লিপিকা বর্মন ঘোষ ।তিনি বলছেন অনেক কাজ করেছেন আদিবাসী এলাকায় কি কাজ হয়েছে সেটা আমার প্রশ্ন । আজকে রাস্তা বেহাল ।রাস্তার বহুবার প্ল্যান করা হয়। সেটাও করতে দেওয়া হয় না । বিধানসভায় এলাকার একাধিক সমস্যার কথা বলতে গেলে বসিয়ে দেওয়া হয়। শোনে না আমাদের কথা । মানুষের এই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক । আজকে প্রধানমন্ত্রী সড়ক যোজনার মাধ্যমে কাঁচা রাস্তা পাকা হওয়ার কথা কিন্তু কোন কেন্দ্রীয় প্রকল্প এখানে কার্যকারী হচ্ছে না । মালদা জেলায় দিশা কমিটির চেয়ে মিটিং হয় বিগত পাঁচ বছরে মালদা জেলাতে কোন দিশা কমিটির মিটিং হয়নি। তাই এলাকার মানুষ বঞ্চিত ।

জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে জল কেন এলাকায় এসে পৌঁছালো না তার উত্তর দিতে হবে। তৃণমূলের প্রার্থী যিনি মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ কে । রাজ্যে এবার পরিবর্তন হবে বিজেপি সরকার আসবে বিজেপি সরকার আসবে পরিবর্তন হবে তাই সমস্ত হিসাব পায়া পায়ে দিতে হবে ।বিজেপি প্রার্থী গোপাল সাহেব মন্তব্যে পাল্টা দিয়েছে মালদা বিধানসভার তৃণমূল প্রার্থী তথা মালদা জেলা পরিষদের সভাপতি লিপিকা বর্মন ঘোষ। তিনি জানান, বিজেপি যিনি প্রার্থী তাকে জনগণের প্রশ্নের মুখে পড়তে হবে। এই হওয়াটা স্বাভাবিক l কারণ তিনি পাঁচ বছরে এলাকায় কোনো কাজ করেনি। এলাকার সাংসদ বিজেপির ।তিনিও কোন কাজ করেনি । আমি সভাধিপতি থাকাকালীন আমি এলাকায় বহু কাজ করেছি ।আজকে মানুষ যে প্রশ্নগুলি করছেন বিদায়ী বিধায়ককে এটা স্বাভাবিক। মানুষের অভিযোগ বিজেপি প্রার্থী কোন কাজ করেনি। যার জন্য তিনি প্রশাসনের কোন মিটিংয়েও তাকে দেখা যায়নি ।আমরা হুজুরের ক্ষেত্রে মিটিং করি, জল জীবন মিশন বিষয়টি নিয়েও আমরা কাজ করছি। অনেক জায়গাতে জল পৌঁছে গেছে। কিছু জায়গায় জল পৌঁছায়নি সেখানেও জল পৌঁছে যাবে। আড়াই বছরে আমি সভাপতির থেকে মালদা বিধানসভায় যা কাজ করেছি পাঁচ বছরের তিনি বিজেপির বিধায়ক হয়েও কোন কাজ করেননি।

Published by:

Share Link:

More Releted News:

হলদিয়া বন্দর থেকে টাকা কোথায় পাচার হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারকে প্রশ্ন মমতার

রাস্তার পাশে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ, খুন নাকি অন্যকিছু?

ভোটের ৪৮ ঘন্টা আগে নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দিলেন জ্ঞানেশ

নওদা বিধানসভায় নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা চরমে, নামল কেন্দ্রীয় বাহিনী

অশোকনগরে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে ঝড় তুললেন মৈথিলী ঠাকুর

মেয়ের হয়ে প্রচারে বেরিয়ে রাস্তার মাঝে যা করলেন মমতা ঠাকুর, প্রশংসা এলাকাবাসীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ