আলু চাষে ক্ষতি? বিকল্প ফসল চাষেই পুষিয়ে যাবে লোকসান, পথ দেখালেন কৃষি বিজ্ঞানীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অসময়ের বৃষ্টির জেরে জেলার বিস্তীর্ণ এলাকায় আলু চাষ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। বিঘার পর বিঘা জমিতে ফলন নষ্ট হয়ে যাওয়ায় বহু কৃষক চরম আর্থিক সংকটে পড়েছেন। হঠাৎ আবহাওয়ার এই পরিবর্তনে মাঠে দাঁড়িয়ে থাকা আলুর ফসল নষ্ট হওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন চাষিরা। এমন পরিস্থিতিতে কৃষকদের ক্ষতি কিছুটা হলেও কমাতে এগিয়ে এসেছেন কৃষি বিজ্ঞানীরা এবং দিয়েছেন বিকল্প চাষের গুরুত্বপূর্ণ পরামর্শ।

কৃষি বিজ্ঞানীরা জানিয়েছেন, যেসব জমিতে আলুর ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে দ্রুত আলু তুলে ফেলে বিকল্প ফসলের চাষ শুরু করলে কৃষকেরা লোকসানের বড় অংশই পুষিয়ে নিতে পারবেন। তাছাড়াও, এই সময় লতানো সবজি চাষ অত্যন্ত লাভজনক হতে পারে। বিশেষ করে শসা, করলা, ঝিঙা, চিচিঙ্গা, ধুন্দুল এবং পটল চাষ করলে অল্প সময়ের মধ্যেই ভাল ফলন পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া জমি যদি একটু উঁচু হয়, তাহলে সেখানে টমেটো চাষ করাও লাভজনক হতে পারে।

শুধু সবজি নয়, বিকল্প হিসেবে কলাই, মুগ, পাট এবং ভুট্টা চাষেরও পরামর্শ দিয়েছেন তিনি। বর্তমানে বৃষ্টির কারণে মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা রয়েছে, ফলে পাট চাষে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে বলেও জানান বিশেষজ্ঞরা। এই ফসলগুলির ক্ষেত্রে তুলনামূলক কম পরিচর্যাতেই ভাল ফলন সম্ভব। পাশাপাশি বীজ বপনের পর জমিতে আগাছা নিয়ন্ত্রণের জন্য প্রতি বিঘায় নির্দিষ্ট মাত্রায় পেন্ডিমিথালিন স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষি বিজ্ঞানীদের মতে, প্রতিকূল আবহাওয়ার কারণে আলু চাষে ক্ষতি হলেও সঠিক সময়ে পরিকল্পিতভাবে বিকল্প ফসল চাষে উদ্যোগ নিলে সেই লোকসান অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব। লতানো সবজি, ডালশস্য বা অন্যান্য ফসল চাষের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই কৃষকরা আবারও আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে পারবেন।  

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে