বিধানসভা ভোটের আগে মালদায় কংগ্রেস শিবিরে বড়সড় ভাঙন

Share:

নিজস্ব প্রতিনিধি,মহষবাথানি : মালদা বিধানসভা কেন্দ্রে নির্বাচনের প্রাক্কালে কংগ্রেস শিবিরে বড়সড় ভাঙনের ছবি সামনে এল। বর্ষীয়ান কংগ্রেস নেতা, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ প্রায় পাঁচ শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।মহষবাথানি অঞ্চলের ধানকুরি মাঠে আয়োজিত এক নির্বাচনী সভা থেকে তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন(TMC Candidate Lipika Barman) ঘোষের হাত ধরে জোড়াফুল চিহ্নের পতাকা তুলে নেন কংগ্রেস নেতা শিবু শুকুল, পঞ্চায়েত সমিতির সদস্য সাকিলা বিবি সহ অন্যান্য কর্মীরা। দলবদলের কারণ হিসেবে কংগ্রেস নেতৃত্বের আদর্শ ও নীতির বিচ্যুতির অভিযোগ তুলেছেন কংগ্রেস ত্যাগী নেতা শিবনাথ শুকুল।

তাঁর দাবি, বর্তমান কংগ্রেস আর আগের অবস্থানে নেই, তাই তৃণমূলে যোগদানই ছিল সঠিক সিদ্ধান্ত।অন্যদিকে, তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ বলেন, মালদা বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস আগেই শক্তিশালী অবস্থানে ছিল। কংগ্রেসের একাংশ নেতৃত্ব যোগ দেওয়ায় দল আরও মজবুত হল। তিনি জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) তাঁর উপর যে আস্থা রেখেছেন, তার মর্যাদা রাখবেন এবং এই আসন বিজেপির কাছ থেকে ছিনিয়ে এনে দলনেত্রীকে উপহার দেওয়ার ব্যাপারেও তিনি আশাবাদী।এদিকে পাল্টা প্রতিক্রিয়ায় কংগ্রেস নেতা তথা ব্লক সভাপতি গোপাল সরকার বলেন, যারা তৃণমূলে গিয়েছেন তাঁদের কোনও প্রভাব নেই।

তাঁর কথায়, “এতদিন কংগ্রেসের খেয়ে শেষ করেছে, এবার তৃণমূলের খেয়েও শেষ করবে।” তিনি আরও দাবি করেন, এই দলবদলে কংগ্রেসের কোনও ক্ষতি হবে না এবং আসন্ন নির্বাচনে তাঁদের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন। এই দল বদল প্রসঙ্গে স্থানীয় কংগ্রেস নেতৃত্বে দাবি এতদিন কংগ্রেসে থেকে সমস্ত সুবিধা নিয়ে এবার তৃণমূল কংগ্রেসে যারা যোগ দিচ্ছেন তাদের কোন ধার নেই ,শুধু ভাড় আছে। এরা হল কংগ্রেসের ছাট মাল। এদের সম্পর্কে সতর্ক থাকুক তৃণমূল নেতৃত্ব। তাই আবেদন মালদার কংগ্রেসের গ্রামীন নেতৃত্বের।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়