মালদার সিআইডির হাতে পাকড়াও আন্ত:রাজ্য মাদক পাচার চক্রের পান্ডারা, উদ্ধার কোটি টাকার মাদক

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: প্রায় কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার সমেত দুই মহিলা সহ মোট তিনজন মাদক পাচারকারীকে গ্রেফতার করলো মালদা সিআইডি(CID)। মাদক পাচারের ক্ষেত্রে মহিলাদের ব্যবহার করার চক্র যে সক্রিয় হয়ে উঠেছে এদিনের গ্রেফতারের ঘটনায় তা সিআইডি এবং পুলিশ কর্তাদের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে। মঙ্গলবার গভীর রাতে মালদা শহরের রথবাড়ি এলাকার ৩৪ জাতীয় সড়কের শিলিগুড়িগামী বাস থেকে ওই তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করে ইংরেজ বাজার থানার পুলিশ ও সিআইডি কর্তারা । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্যাকেট বন্দী ৭৫০ গ্রাম ব্রাউন সুগার(Brown Sugar) । যার বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। মালদার কালিয়াচক থেকে ওই ব্রাউন সুগারগুলি শিলিগুড়ির উদ্দেশ্যে পাচার করার পরিকল্পনা নিয়েছিল ধৃত তিন মাদক কারবারী বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে সিআইডির কর্তারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সাবিনা খাতুন (৩২), শামীমা বিবি (৩০) এবং জিয়াউল হক (৪০)। ধৃতদের বাড়ি কালিয়াচক থানার বামনগ্রামে। ধৃত জিয়াউলের স্ত্রী হচ্ছে শামীমা। এই দম্পতি মাদক কারবারের মূল পান্ডা বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। আর এই পাচার চক্রে গ্রামেরই এক মহিলা সাবিনা খাতুনকে ক্যারিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছিল।পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বহরমপুর থেকে শিলিগুড়িগামী একটি বাসেই সুজাপুর স্ট্যান্ড থেকে ওই তিনজন ওঠে । ডালখোলার উদ্দেশ্যে তারা বাসের টিকিট কাটে। এই তিন মাদক কারবারির সম্পর্কে গোপন সূত্রে খবর পায় মালদা সিআইডি’র কর্তারা। এরপরই ইংরেজবাজার থানার(Englishbazar P.S.) পুলিশের সহযোগিতা নিয়ে গভীর রাতে মালদা শহরের রথবাড়ি এলাকার জাতীয় সড়কে ওই বাসটিকে দাঁড় করানো হয়। শুরু হয় তল্লাশি অভিযান।

সেখান থেকে দুই মহিলা সহ মোট তিনজনকেই ব্রাউন সুগার সমেত গ্রেফতার করা হয়। অন্যদিকে,ফের মালদা জেলা পুলিশের সাফল্য। এবারে হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া মোবাইল নিজ মালিকদের হাতে ফিরিয়ে দিল মালদা জেলা পুলিশ(Malda District Police) প্রশাসন। বুধবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা পুলিশ সুপার অফিসে এ কথা জানান জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। তিনি জানান, মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে কখনো হারিয়ে যায় আবার কখনো চুরি হয়ে যায় মোবাইলের অভিযোগ আমাদের কাছে জমা পড়ে তা তদন্ত নেমেই এইসব মোবাইলগুলি উদ্ধার করা হয়েছে। আজ ১৮৭ টি মোবাইল নিজ মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হল।

সকালের জল খাবারে স্বাদ বদল করতে চান? বানান স্বাস্থ্যকর কুমড়োর পরোটা

নিট পড়ুয়াদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

বক্সঅফিসে সুনামি! মাত্র ৪ দিনে বিশ্বব্যাপী ২১৭ কোটি টাকা আয় বিজয়ের ‘জন নয়গান’-এর

প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে

নবান্নের ফলক থেকে নীল সাদা OUT, গেরুয়া রং IN

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

ব্যাঙ্ক অফ বরোদা’র গ্রাহকদের গোপনীয় তথ্য ফাঁস অনলাইনে! চাঞ্চল্য

আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলাকালীন কঙ্গোয় ভয়াবহ রূপ ধারণ ইবোলার, মৃত ১,৩৫৪

পড়ুয়াদের উপর সাত রাউন্ড ছররা গুলি ছুড়েছিল র‍্যাফের এক জওয়ান! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

শুভেন্দুর দরবারে যেতেই ১২ বছরের অন্ধকার ঘুচল পুরুলিয়ার তফশিলি পরিবারে