Loading live market data...
Loading active stocks...
Connecting...

ইংলিশবাজারে সংঘর্ষে আহত পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা, ভাঙচুর দোকানপাট, বাড়িঘর

Share:

নিজস্ব প্রতিনিধি , ইংলিশ বাজার: দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত মালদার ইংলিশ বাজার ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের লক্ষীপুর বাজার পাড়া(Laxmipur Bazar) এলাকা। ভাঙচুর পুলিশের গাড়ি। আক্রান্ত এক পুলিশ কর্মী সহ তিন জন সিভিক ভলান্টিয়ার। ভাঙচুর করা হয়েছে রাস্তার ধারে থাকা একাধিক গাড়িও। গত কয়েকদিন ধরেই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে রয়েছে ওই এলাকা। নতুন করে মঙ্গলবার ভোর রাত থেকে উত্তেজনা ছড়ায়। একাধিক বাড়ি এবং দোকানে ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে পুলিশ গেলে, পুলিশকে লক্ষ্য করেও ইট পাটকেল ছোঁড়া হয়। এর ফলে আক্রান্ত হন এক জন পুলিশ কর্মী এবং দুই জন সিভিক ভলান্টিয়ার। ঘটনার পর গোটা এলাকা থমথমে রয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

যারাই ভাঙচুর চালিয়েছে তাদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে স্থানীয় গ্রামবাসীদের পক্ষ থেকে। গ্রামবাসীদের অভিযোগ যখন আক্রমণকারীরা ভাঙচুর চালাচ্ছিল তখন পুলিশ তাদের বাধা না দিয়ে ওই এলাকার গ্রামবাসীদের এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে গিয়ে প্রাণ বাঁচাতে পরামর্শ দেয়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে মালদা বিধানসভার ইংলিশ বাজার থানার(Englishbazar P.S.) নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের লক্ষীকান্তপুর গ্রামে গত দুদিন থেকে উত্তেজনা দেখা দেয়। এলাকায় একাধিক বাড়ি দোকান ভাঙচুর হয়। গ্রামবাসীরা অভিযোগ করে পুলিশ কোন বাধা না দিয়ে নীরব দর্শকের ভূমিকায় ছিল।

মালদার এই ঘটনায় এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) দাবি করেছেন মালদার যা পরিস্থিতির হয়েছে তাতে সেখানকার গ্রামবাসীদের অন্যত্র পালিয়ে যেতে হবে। এর আগে মালদার মোথা বাড়িতে দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। এরপর পরিস্থিতি শান্ত হয়ে গিয়েছিল। ফেল রবিবার থেকে নতুন করে মালদার ইংলিশ বাজারের লক্ষীকান্তপুর গ্রামে উত্তেজনা ছড়ায়। তারপর থেকেই চলছে দফায় দফায় সংঘর্ষ ভাঙচুর পুলিশের গাড়িতে আক্রমণ ও পুলিশকে আক্রমণ করার পালা।

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

পাড়ার ‘বুবাই’ ‘বাংলার মুখ্যমন্ত্রী, নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস শুরু অধিকারী পাড়ায়

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ