মালদায় বিপদ সীমার উপর দিয়ে বইছে মহানন্দা ও ফুলহার নদী, গঙ্গায় মাঝেমধ্যেই ভাঙন

Share:

নিজস্ব প্রতিনিধি,ভূতনি: মালদায় বন্যা পরিস্থিতির নতুন করে অবনতি না হলেও, উন্নতি হয়নি। এখনো চরম বিপদ সীমার উপর দিয়ে বইছে, গঙ্গা নদী(Ganga River)। বিপদ সীমার উপর দিয়ে বইছে মহানন্দা ও ফুলহার নদী। মানিকচকের গোপালপুর, ও বৈষ্ণবনগর এলাকায় গঙ্গা নদীতে মাঝেমধ্যেই ভাঙন দেখা যাচ্ছে। মহানন্দা নদীর জলে ইংরেজবাজার, পুরাতন মালদা, সহ বেশ কিছু এলাকা জলমগ্ন। এখনো জলবন্দি ইংরেজবাজার পৌর এলাকার বেশ কিছু ওয়ার্ল্ড ও পুরাতন মালদা(Old Malda) বেশ কিছু এলাকা। ইতিমধ্যেই আবহাওয়া দফতর জানিয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে আতঙ্কে ভুগছে ইংরেজ বাজার সহ জেলার বিস্তীর্ণ এলাকার মানুষ।

এই নিয়ে শুরু হয়েছে শাসক ও বিরোধী দলের তরজা। এদিকে ,মালদার মানিকচকের ভূতনির বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী। পরিদর্শনের পর বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্র এবং রাজ্য দুই সরকারকেই দুষলেন। জানা গেছে,বিগত একমাস আগে মানিকচকের(Manickchak) ভূতনীতে ১ কোটি ৩৫ লক্ষ টাকা বরাদ্দে নব নির্মিত বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়। ফুলহারের জলে প্লাবিত হয় গোটা ভূতনীর বিভিন্ন এলাকা।এই খবর পেয়ে ভূতনীর বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন।

দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী(M.P. Isha Khan Chowdhury)। তিনি স্থানীয় মানিকচক ব্লক কংগ্রেস নেতৃত্বকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন। সাংসদকে কাছে পেয়ে ভূতনীবাসীর একাংশ বাঁধের কাজের মান ও বন্যা পরিস্থিতি নিয়ে সাংসদের কাছে বিস্তর অভিযোগ তুলে ধরেন। সমস্ত কিছু দেখে-শুনে সাংসদ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন, ভূতনীবাসীর এই দুর্গতির জন্য কেন্দ্র এবং রাজ্য দুই সরকারই দায়ী। তাই ভূতনীকে বাঁচাতে দুই সরকারের এগিয়ে আসা উচিত।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির