মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি,গাজোল: মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল গাজোল। আশানুরূপ ফল না হওয়ায় অভিমানে আত্মঘাতী হল এক পরীক্ষার্থী । মৃত পরীক্ষার্থীর নাম সায়ন্তিকা সরকার(Syantika Sarkar) (১৬)। তার বাড়ি গাজোলের বামনগোলা(Bamongola) মোড় এলাকায়। বাবার নাম কৃষ্ণ কুমার সরকার।পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিল সায়ন্তিকা। পরিবারের সদস্যরা তাকে স্বাভাবিক করার চেষ্টা করলেও পরে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় সে। দীর্ঘক্ষণ কোনো সাড়া শব্দ না পাওয়ায় পরিবারের লোকজন সন্দেহ হলে ঘরের দরজা খুলে দেখে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই পরীক্ষার্থী।

তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে(Gajoal Hospital) নিয়ে আসেন। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে পরিবার সহ গোটা এলাকাজুড়ে।ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, পরীক্ষার ফল নিয়ে অতিরিক্ত মানসিক চাপ বর্তমানে পড়ুয়াদের মধ্যে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে গাজোলের বামনগোলা মোড় এলাকায়। অন্যদিকে,মাধ্যমিক রেজাল্ট এ গাজোলের(Gajoal) গর্ভ ।

একই স্কুল থেকে তিনজন মাধ্যমিক পরীক্ষার্থী মেধা তালিকায়। আগামী দিনে গণিত বিষয় নিয়ে পড়াশোনা করে এগানোর ইচ্ছে মাধ্যমিকে মেধা তালিকায় সপ্তম স্থান অধিকারী কমলেশ সরকারের। মালদহের গাজোলের হাজিনাকু মহম্মদ হাই স্কুলের ছাত্র কমলেশ সরকার সে তার প্রাপ্ত নম্বর ৬৯১।বাবা পেশায় স্কুল শিক্ষক। মা গৃহবধু। ফলাফল প্রকাশের পরেই তার অভিভাবকরা মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান নিজের ছেলেকে।

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য কালীঘাটে

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির