চৌধুরী পরিবারের রাজবাড়িতে তিন রাউন্ড গুলি চালিয়ে শুরু হয় পুজো

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদহ:মহাসপ্তমীতে শূন্যে গুলি চালিয়ে শুরু হয় মালদহের গাজোলের রানিপুর জমিদার বাড়ির ঐতিহ্যময় পুজো।এই রেওয়াজ শুধু এক বা দুই বছরের নয়।দীর্ঘ ৯৮ বছর ধরে হয়ে আসছে।এবারও সেই নিয়ম পালন করা হবে।ওই দিন সকালে স্থানীয় পুকুরে কলা বউ স্নান করানো হবে।জল ভরে মন্ডপে ফেরবার সময় লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে তিন রাউন্ড গুলি(Three Round Firing) চালানো হবে।সেই আওয়াজই পুজোর অন্যতম বৈশিষ্ট্য ।সপ্তমী থেকে দশমী পর্যন্ত প্রাচীন পুজোর বহু নিয়ম রয়েছে।তা এখনও নিষ্ঠা সহকারে পালন করা হয়।তবে এর আগে পুজোর শুরুর সময় মহিষবলি দেওয়া হত।এখন আর হয় না।বাড়ির মন্ডপের মধ্যে প্রতিমা তৈরির কাজ চলছে।অন্যান্য প্রস্তুতি জোর কদমে এগিয়ে চলেছে।

জমিদার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাজোল ব্লকের বামনগোলা মোড় থেকে দীর্ঘ ৬কিমি দূরে রয়েছে শাহজাদপুরের রানিপুর গ্রাম(Ranipur Village)।অতীতে ওই এলাকায় কোনও পুজো হত না।এনিয়ে গ্রামবাসীদের মন খারাপ হত।সেজন্য ১৯২৬ সালে স্থানীয় তৎকালিন জমিদার মধুসূদন চৌধুরী পুজোর প্রচলন করেন।

আগে বড় বন্দুকে গুলি চালানো হত।এখন ছোট বন্দুকে নিয়ম রক্ষা করা হয়।মা অবস্থান করেন এক চালার মধ্যে।পুজোতে অন্ন ভোগের নিয়ম নেই।মাকে পুজোর কয়েক দিন লুচি,সুজি,সন্দেশ, ক্ষীর, ফল দেওয়া হয়।অষ্টমীতে অঞ্জলি দেওয়ার ধুম পড়ে যায়।নিয়ম মেনে দশমীতেই মায়ের বিসর্জন দেওয়া হয়।পুজোকে ঘিরে বিজয়া দশমীতে গ্রামে বিরাট মেলা বসে ।প্রচুর মানুষের জন সমাগম হয়। পুজোর কদিন এই জমিদার বাড়ি থাকে সকলের মূল কেন্দ্রস্থল।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়