নাতির সামনেই ঠাকুমাকে কোপ! চলল দুষ্কৃতীদের লুটপাট, ভোর রাতে হাড়হিম কাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নাতির সামনে ঠাকুমাকে বটি দিয়ে কুপিয়ে বাড়িতে লুটপাট চালালো অভিযোগ উঠেছে  দুষ্কৃতিদের বিরুদ্ধে । এমনই ঘটনা ঘটেছে মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডীর তিন নম্বর কেন্দুয়া গ্রামে।  এই ঘটনায় গুরুত্বর জখম হয়েছে  আন্নাবালা মৃধা।  রক্তাক্ত অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজে  । তবে কারা হামলা চালিয়েছে তা এখন জানা যায়নি । এই ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করে দিয়েছে মালদার হবিবপুর থানার পুলিশ । 

স্থানীয়রা জানিয়েছেন, বৃদ্ধার ছেলে সুব্রত মৃধা ত্রিপুরায় সিআরপিএফ জওয়ান পদে কর্মরত রয়েছেন। বাড়িতে তাঁর স্ত্রী   দুই ছেলে এবং বৃদ্ধা শাশুড়িকে নিয়ে থাকেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে সুব্রতর বাড়িতে চলে হামলা। প্রথমে আন্নাবালার গলায় আঘাত করে দুষ্কৃতীরা । এরপর চলে লুটপাট । গ্রামে তিনদিন ধরে কীর্তনের আসর  চলায় আক্রান্ত পরিবারের চিৎকার শুনতে পাওয়া যায়নি । 

 এই ঘটনা প্রসঙ্গে নাবালক জানিয়েছে,’ শুক্রবার রাতে আমি ঠাকুমার সঙ্গে  ঘুমাচ্ছিলাম। আচমকাই কয়েকজন এসে ঘরের মধ্যে ঠাকুমার মুখ চেপে ধরে মারধর করে । তারপর চলে লুটপাত।’ দুষ্কৃতী পালিয়ে যেতেই হইচই পড়ে গোটা  গ্রামে। পুলিশ ঘটনাস্থল থেকে বটিটি উদ্ধার করেছে। তবে গ্রামের মধ্যে বাড়িতে ঢুকে হামলা চালিয়ে লুটের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা।  কীভাবে ঘটল এমন ঘটনা তা নিয়ে উঠছে প্রশ্ন । 

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর