গিন্নির সঙ্গে ঝগড়া, অভিমানে ফেসবুক লাইভেই আত্মহত্যা যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিশ্চন্দ্রপুর: দাম্পত্য কলহ। সামাজিক মাধ্যমে লাইভ ভিডিও করে আত্মহত্যা করল এক যুবক। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার কালিতলা মোবারকপুর এলাকায়। মৃত যুবকের নাম দুর্লভ সাহা(Durlav Saha)। পেশায় তিনি একটি শোরুমে কাজ করতেন। জানা গেছে, কয়েক বছর আগে মৌসুমী সাহা নামে এক যুবতীর সাথে তার বিয়ে হয়। বর্তমানে তাদের দুই মেয়ে রয়েছে। বিয়ের পর স্বামী – স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত। এরই মধ্যে বিবাহ বিচ্ছেদের জন্য মৌসুমী সাহা তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের নামে থানায় অভিযোগ দায়ের করে বলে অভিযোগ। এরপর মৌসুমী সাহা চাঁচলে ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। এই নিয়ে তোদের তাদের মধ্যে আরও অশান্তি বাড়তে থাকে বলে পরিবারের দাবি। এরই মধ্যে শুক্রবার রাতে দুর্লভ সাহা সামাজিক মাধ্যমে লাইভ ভিডিও(Live Video) করে আত্মহত্যা করে।

মৃত দুর্লভ সাহার কাকা অরণ্য সাহা(Arayana Saha) জানান, দীর্ঘ ৯ বছর আগেই বিয়ে হয়েছিল তাঁর । স্ত্রীর সঙ্গে দুর্লভের বনিবনা হচ্ছিল না। একাধিকবার দুজনের সমস্যা মেটাতে মীমাংসা সভা হয়েছিল। কিন্তু সংসারে শান্তি ফিরে আসেনি। এরপর দুর্লভের স্ত্রী শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে মামলা করেছিল। নির্যাতনের অভিযোগ করায় তারা গ্রেফতার হয়েছিলেন। এরপর শ্বশুরবাড়ি সকলে সিদ্ধান্ত নেয় স্বামী স্ত্রীর মধ্যে টাকা পয়সা দিয়ে ডিভোর্স হোক। দুর্লভ চেয়েছিল সেই টাকা তার দুই কন্যা সন্তানের নামে ফিক্সড ডিপোজিট(Fixed Diposit) করে দিতে। কিন্তু তার স্ত্রী বলেছিল ওই টাকা তার নামে নমিনি উল্লেখ করে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিতে হবে। সন্তানদের নামে নয়।

একে কেন্দ্র করে আরো মানসিক অশান্তিতে ভুগছিলেন দুর্লভ। অবশেষে ঘটল চরম পরিণতি। প্রথমবার ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে পা ফুসকে চেয়ারে দাঁড়িয়ে গেলেও দ্বিতীয়বার চেয়ার সরে গেলে তার গলায় ফাঁস লেগে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই আত্মহত্যার পিছনে প্রয়োজন আছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদ এর জন্য ডাকা হয়েছে তার স্ত্রী মৌসুমী সাহাকে(Mousumi Saha)।

Flipkart এর দুর্দান্ত অফার, ২২ হাজার টাকা সস্তায় কিনে নিন Google Pixel 10

ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ১৫০০-এর বেশি

বিশ্বকাপে মহা অঘটন! জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল ইকুয়েডর 

ভেনিজুয়েলার ভূমিকম্পে ২৩৫ জন নিহত ও ১৫০০ জনেরও বেশি আহত

বর্ষায় ঘরে ভ্যাপসা গন্ধ? জেনে নিন এই ঘরোয়া উপায়ে মিলবে সমাধান

ফ্রিজের মাথার উপর থেকে সরিয়ে ফেলুন এই ৩ টি জিনিস, তার পরে ম্যাজিক দেখুন

মা কামাখ্যার বিশেষ কৃপা পেতে চান? অম্বুবাচী নিবৃত্তির পর শুধু এই কাজ করুন

সিংহে শুক্র-কেতুর সংযোগ, মালামাল হতে চলেছেন ৩ রাশির জাতকরা

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট