মালদায় দুই যুবককে চোর সন্দেহে গণধোলাই ,গাড়িতে আগুন

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: চোর সন্দেহে দুই যুবককে গণ ধোলাই দিল এলাকাবাসী। মঙ্গলবার গভীর রাতের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় মালদহের পুরাতন মাতা ব্লকের ভাবুক(Bhabuk) অঞ্চলের মিনাপাড়া(Minpara) এলাকায়। জানা গিয়েছে, গতকাল রাত ১ টা নাগাদ পিকআপ ভ্যান গাড়িতে করে তিনজন যুবক চুরি করা মালপত্র নিয়ে পালাচ্ছিল। সে সময় বাসিন্দাদের নজরে আসলে ওই যুবকদের পিছু ধাওয়া করে। অবশেষে পুরাতন মালদার(Malda) ভাবুক অঞ্চলের মিনাপাড়া এলাকায় চোর সন্দেহে তিনজন যুবককে ধরে ফেলে।

এক জন যুবক পালিয়ে যেতে সক্ষম হলেও দুজন যুবককে ধরে চলে উত্তম মধ্যম দাওয়াই। আর গণধোলাইয়ের জেরে রক্তাক্ত হয়ে ওঠে ২ যুবক। পাশাপাশি শুধু তাই নয় পিকআপ ভ্যান গাড়িটিকে উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে পিকআপ ভ্যান(Pick up Van) গাড়িটি। তবে বাসিন্দাদের প্রাথমিক অনুমান গাড়িতে করে চুরি করে নিয়ে যাচ্ছিল একটি স্কুটি, ফ্রিজ, বাসনপত্র ও বাড়ির আসবাবপত্র। সেগুলোও আগুনে পুড়ে যায়।

পাশাপাশি গভীর রাতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মালদা থানার পুলিশ। দুই যুবককে ধরে গণধোলাই দেওয়ার সময় পুলিশ আটকাতে গেলে ঘটনাস্থলেই দুইজন পুলিশ কর্মী আক্রান্ত হয়। অবশেষে পুলিশের তৎপরতাই ঘটনা স্বাভাবিক হলে পুলিশ দুই যুবককে আটক করে মালদা থানায়(Malda P.S.) নিয়ে যায় এবং পুড়ে যাওয়া পিকআপ ভ্যানটিকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। এই ধরনের আর যাতে ঘটনা না ঘটে তার জন্য এলাকাবাসীর আবেদন পুলিশি নিরাপত্তা বাড়ানোর।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের