মালদায় ভোট মিটতেই পরিযায়ী শ্রমিকরা ফিরে যাচ্ছেন ভিন রাজ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: মালদার ভোটগ্রহণ পর্ব মিটতেই এখন মালদা থেকে দলে দলে পরিযায়ী ফিরে যাচ্ছেন ভিনরাজ্যে। নিজ নিজ কর্মস্থলে কিংবা কাজের সন্ধানে। রবিবার রাতে এমনই ছবি ধরা পড়ল মালদার বামনগোলা ব্লকের(Bamongola Block) ১২ মাইল এলাকায়। এদিন ১২ মাইল থেকে পরপর ১৫টি বাস ছাড়ে ভিন রাজ্যের উদ্দেশ্যে প্রতিটি ছিল হায়দ্রাবাদ(Hydrabad)। আর প্রতিটি বাসেই ছিলেন পরিযায়ী শ্রমিকরা। তাদের মধ্যে কারও বাড়ি মালদার বামনগোলা ব্লক কিংবা হবিবপুর ব্লকে। তারা প্রত্যকেই ব্যাগপত্র বোঝাই করে বাসে চেপে হায়দ্রাবাদের উদ্দেশ্যে যাত্রা করেন।

তাদের দু-চারজনের সঙ্গে কথা বলে জানা গেল, তারা সকলেই ভিনরাজ্যে কাজ করেন। সেই কাজ ফেলে ভোট দিতে এসেছিলেন। ভোট দেওয়া হয়ে গেছে। তাই এখন ফের ভিন রাজ্যেই ফিরে যাচ্ছেন। কারণ রাজ্যে সেভাবে কাজ নেই। কাজ থাকলেও, মজুরি খুবই কম। সেই মজুরিতে কাজ করে সংসার চালানো দুষ্কর। তাই বাড়তি মজুরির জন্য তারা ফের ভিন রাজ্যেই কাজ করতে যাচ্ছেন। তবে তারা এই অবস্থার পরিবর্তন চান। রাজ্যে যে দলই সরকার গড়ুক না কেন তারা যেন রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করেন।

কর্মসংস্থানের সুযোগ থাকলে তাদের ঘরবাড়ি ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে আর ভিন রাজ্যে কাজের জন্য পাড়ি দিতে হবে না। এই স্বপ্ন নিয়ে তারা ফিরে যাচ্ছেন ভিন রাজ্যে।বিজেপির পক্ষ থেকে নির্বাচনে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তারা সরকার করলে এই রাজ্যেই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কাজের খোঁজে আর দিন রাজ্যে পাড়ি দিতে হবে না এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের। বেকার যুবকদেরও কাজের ব্যবস্থা করা হবে ।নতুন শিল্প হবে। যতদিন বেকার যুবকদের চাকরি না মিলবে ততদিন তাদের ভাতা দেওয়া হবে।

দিনদুপুরে মুখে সেলোটেপ লাগিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রকে অপহরণের চেষ্টা, উত্তাল ক্যানিং

প্রয়াত হরিদ্বারের ‘ভাণ্ডারা রাজা বাবা’, জানেন কে ছিলেন তিনি?

বর্ষায় স্বাদ বদল করতে চান? রান্না করুন কাসনপোড়া ইলিশের ঝোল

‘ভারত-আফগানিস্তানের DNA এক’, পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে মন্তব্য আফগান মন্ত্রীর

মেডিক্যাল ভিসার আড়ালে চোরাই মোবাইল পাচার! কলকাতায় গ্রেফতার বাংলাদেশের ‘ডলার’

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

বিনিয়োগকারীদের ৫০ কোটি টাকা হাতিয়ে পলাতক ব্যবসায়ী দম্পতি, সুইজারল্যান্ডে গিয়ে নিখোঁজ

রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন! মেদিনীপুর মেডিক্যাল কলেজে ৫ কর্মীকে শোকজ

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা, খুনের চেষ্টা করলেই নিশ্চিহ্ন হবে ইরান’, হুঁশিয়ারি ট্রাম্পের

চিংড়িঘাটায় দ্রুত গতিতে চলছে কাজ, কবি সুভাষ-সেক্টর ফাইভ রুটে মেট্রো চালু ডিসেম্বরেই

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড