মায়ের মৃতদেহ ছাদ থেকে লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন বড় ছেলে, তারপর কী ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধি, বালিচর: মায়ের মৃতদেহ সাত থেকে বড় ছেলে নামিয়ে নিয়ে এসে সরানোর সময় প্রতিবেশীরা হাতে নাতে ধরে ফেলে। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ এসে ওই মৃতদেহ আটক করে ময়না তদন্তের জন্য পাঠায়। মায়ের দেহ কোথায় নিয়ে যাচ্ছিল তা জানতে বড় ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।শুক্রবার রাতে এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা শহরের বালিচর মুচিপাড়ায়(Muchipara)। বছর ৫৫-র ওই মহিলার নাম লক্ষ্মী দাস(Lakmi Das)। তাঁর দুই ছেলে। স্বামী মারা গিয়েছেন বেশ কিছু বছর আগে। স্বামী কাজ করতেন পুলিশের কনস্টেবল পদে।

বাবার মৃত্যুর পর সেই চাকরি পান ছোট ছেলে বিকাশ দাস(Bikas Das)। তিনি বর্তমানে মালদা সংশোধনাগারে(Malda Jail) কর্মরত।এলাকার তৃণমূল কাউন্সিলার পলি সরকারের অভিযোগ, ‘দুই ছেলেই মদ্যপ। এলাকার মানুষের সঙ্গে তাদের সম্পর্ক ভালো ছিল না। খুব খারাপ ব্যবহার করত। ছেলেরা অসুস্থ মাকে দেখাশোনা করতেন না। দোলের সময় থেকে বাড়িতে একাই থাকতেন। শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশীরা দেখেন ওই বৃদ্ধার বড় ছেলে কৃষ্ণ দাস (Krishna Das)মায়ের নিথর দেহ তিনতলার ছাদ থেকে একতলায় নামিয়ে নিয়ে আসেন। তা দেখে সন্দেহ হয় এলাকার মানুষের।’

অন্যদিকে, প্রতিবেশীরা মৃতদেহ সরিয়ে নিতে বাধা দেন বড় ছেলেকে। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। পুলিশ এসে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। আটক করে বড় ছেলে কৃষ্ণ দাসকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মায়ের মৃতদেহ ছাদ থেকে নামিয়ে বড় ছেলে কোথায় নিয়ে যাচ্ছিল তা জানতে পুলিশ তদন্ত করছে। মৃতদেহের ময়না তদন্তের রিপোর্ট পেলে পুলিশ ওই বৃদ্ধার মৃত্যুর কারণ কি তা জানতে পারবে। মায়ের মৃতদেহ কেন ছাদে ছিল এবং কবে তার মৃত্যু হয়েছে সবটাই এখন তদন্ত সাপেক্ষ। পুলিশ ওই বৃদ্ধা বাড়িতে যে ঘরে থাকতেন সেই ঘরটি আপাতত তদন্তের স্বার্থে সি সিল করে দিয়েছে।

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর