জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ, পদ থেকে পদত্যাগ মণ্ডল কমিটির বিজেপি নেতাদের

Share:

নিজস্ব প্রতিনিধি,রতুয়া: নব নিযুক্ত মণ্ডল কমিটি নিয়ে অসন্তোষ। আর এই অসন্তোষের জেরেই দলের সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করে দলের সমস্ত পদ থেকে একযোগে পদত্যাগ করলেন মণ্ডল কমিটির একাধিক বিজেপি নেতৃত্ব। ঘটনা উত্তর মালদার রতুয়া বিধানসভার (Ratua Assembly) ৪নং মন্ডল কমিটির এলাকার। জানা গেছে, সম্প্রতি রতুয়া বিধানসভায় বিজেপির ৪নং মণ্ডল কমিটি গঠন করা হয়েছে। কিন্তু সেই মণ্ডল কমিটি মানতে নারাজ রতুয়া বিধানসভা এলাকার বিজেপি নেতা-কর্মীরা।

তাই তারা নতুন মণ্ডল কমিটির (New Mandal Comittee)পরিবর্তে তাদের সর্বসম্মতি সিদ্ধান্তক্রমে তৈরি করা মণ্ডল কমিটির তালিকাকে মান্যতা দেওয়ার জন্য বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার জেলা সভাপতি(District President) প্রতাপ সিংহের কাছে একাধিকবার দরবার করেন। আবেদন-নিবেদন জানান। কিন্তু দলীয় নেতৃত্ব সেই আবেদন কোন সাড়া দেননি। তাই বিজেপির রতুয়া বিধানসভার ৪নং মণ্ডল কমিটির সভাপতি শংকর সরকার, সহ সভাপতি নবকুমার মন্ডল, রবীন্দ্রনাথ সাহা সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীরা মিলে একযোগে সমস্ত দলীয় পদ থেকে পদত্যাগ করেন এবং পদত্যাগীরা গোটা ঘটনার জন্য’ বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিংহের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন।

তার বিরুদ্ধে মর্জি মাফিক দল পরিচালনার অভিযোগ তুলে সরব হন। সেই সঙ্গে আগামী দিনে তাদের দাবীকে মান্যতা দেওয়া না হলে তারা বড়সড় সিদ্ধান্ত গ্রহণের হুঁশিয়ারি দেন। এই বিষয়ে বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিংহ তিনি বলেন, নতুন মণ্ডল কমিটি গঠন দলের সাংগঠনিক সিদ্ধান্ত। তাই সাংগঠনিকভাবেই এই সমস্যার সমাধান করা হবে।

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের