বুলবুলচন্ডী এলাকায় গাছে ধাক্কা মোটরসাইকেলের, মৃত্যু ২ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি,বুলবুলচন্ডী: বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। মৃতরা হলেন সঞ্জয় মান্ডি (২৬), বাড়ি শিমুলঝুড়ি; এবং নগেন কিস্কু (২৩), বাড়ি কাঠালবনপুর। সম্পর্কে দু’জন ভাইরা ভাই (আত্মীয়)। স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র ৪-৫ দিন আগে নতুন মোটরবাইক কিনেছিলেন তারা। সকালে জাজইল অঞ্চলের হরিনাথপুর(Harinathpur) এলাকায় শ্বশুরবাড়ি গিয়েছিলেন। সেখানে শ্বশুর বাড়ি এলাকায় ডোবা থেকে মাছ ধরে বুলবুলচন্ডী বাজারে বিক্রি করেন। ফেরার পথে কাতলা পুকুর(Katlapukur) খারির কাছে স্টার্নিং কাটতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে সজোরে ধাক্কা লাগে এরপর রাস্তার ধারে থাকা নয়ানজুলিতে দুইজন ছিটকে পড়ে।

স্থানীয়রা তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে(Bulbulchandi Hospital) নিয়ে যান, যেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের, গাছে ধাক্কা লেগেই দুই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে ও গোটা এলাকায়। দুটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেলটি(Motorcycle) তদন্তের স্বার্থে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।

দুজনের মাথায় হেলমেট ছিল না বলে জানা গিয়েছে। জানা গেছে বাড়িতে থাকা পুকুরে অনেক মাছ ধরা পড়েছিল। এই মাছ তারা দুজনে মাছের আড়তে বিক্রি করার জন্য ভোরবেলা বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল। মোটরসাইকেলটি পুজোর সময় কিনেছিল। কিন্তু সেই নতুন মোটরসাইকেল অকালে কেড়ে নেয় দুজনের প্রাণ। কি করে দুর্ঘটনা ঘটলো তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়