‘হাতি পায়য়া’ লুচি মকর সংক্রান্তিতে প্রধান আকর্ষণ সাদুল্লাপুর মেলার

Share:

নিজস্ব প্রতিনিধি,সাদুল্লাপুর:বুধবার ছিল মকর সংক্রান্তি। এই দিনে কাতারে কাতারে মানুষ পূর্ণ্য অর্জনে গঙ্গাস্নান করেন। সনাতন ধর্মে বলা হয়েছে এই দিনে গঙ্গায় স্নান করলে সকল পাপ থেকে মেলে মুক্তি। একই সাথে সূর্যের উপাসনার মাধ্যমে সুস্থতা ও সাফল্য আসে। তাই মকর সংক্রান্তির সকাল থেকে মালদার ইংলিশ বাজার ব্লকের সাদুল্লাপুর মহাশ্মশানে(Sadullapur Burning Ghat) ভিড় লক্ষ্য করা গেল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন পূণ্যার্থীরা। অনেক ভক্তরা জানাচ্ছেন গঙ্গাসাগর যাওয়ার বাসনা ছিল। কিন্তু যাওয়া হল না। তাই সাদুল্লাপুরে এসেছেন গঙ্গায় স্নান করতে।

অনেক ভক্ত আবার জানাচ্ছেন পূর্বপুরুষ থেকে চলে আসছে এই গঙ্গাস্নান। আজকের দিনে গঙ্গায় স্নান করলে মনের বাসনা পূরণ হয়। পাপমুক্ত হয়। এই কারণে এসেছেন। এদিকে মেলায় আগত ভক্তদের জন্য যাতে কোন রকমের অসুবিধা না হয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি এবং যাবতীয় ব্যবস্থা করা হয়েছিল। গঙ্গায় ছিল বিপর্যয় মোকাবিলা দপ্তরের স্পিড বোর্ডের ব্যবস্থাও।এদিকে মকর সংক্রান্তি হোক বা মাঘী পূর্ণিমা সাদুল্লাপুর মহাশ্মশানে ভক্তরা আসলে তাদের কাছে খুব প্রিয় হয়ে ওঠে এখানকার হাতি পাইয়া লুচি।

একসময় শ্মশানযাত্রীদের জন্য এই লুচি তৈরি হলেও এখন বহু মানুষ এই লুচির টানেই সাদুল্লাপুরে আসেন।একশো বছরের বেশি সময় ধরে এই লুচি বিক্রি হয়ে আসছে মালদহের সাদুল্লাপুরে। স্থানীয় ভাষায় এই লুচির নাম ‘হাতি পায়য়া ‘। এমন নাম করণের কারণ লুচির আকার। একটি বা দুইটি লুচি খেলেই পেট ভরে যায়। বিখ্যাত এই লুচির সঙ্গে পরিবেশন করা হয় আলু ছোলার ডালের সবজি ও মিষ্টি।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের