মালদায় ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের ,তদন্তে জিআরপি

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: ট্রেনের ধাক্কায় কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মালদহের পুরাতন মালদা রেল স্টেশন সংলগ্ন বাগানপাড়া এলাকায়। স্থানীয় ও জিআরপি সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে আপ রেল লাইনের ধারে এক যুবককে কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। এরপরে সেখানে গিয়ে মালদা জিআরপিকে খবর দেওয়া হলে, ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি (GRP)পুলিশ।

তবে পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক অনুমান যুবকটি আত্মহত্যা করেছে । এখনো পর্যন্ত তার নাম পরিচয় কিছুই জানা যায়নি। পাশাপাশি মৃতদেহটিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে(Malda Medical College Hospital) পাঠানোর ব্যবস্থা করেছেন এবং নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে মালদা জিআরপি (Malda GRP)পুলিশ। মৃতদেহর পাশে ওই যুবকের জুতো জোড়া পড়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক বেশ কিছুক্ষণ রেললাইনের ধারে অপেক্ষা করছিল। কেন সে আত্মহত্যা করল তার পরিচয় জানার পরে পুলিশ জানতে পারবে বলে জানা গিয়েছে।

এলাকার মানুষজনের বক্তব্য, তারা ওই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে। কিন্তু মৃতদেহের কাছ থেকে কোন পরিচয় পত্র পাওয়া যায়নি। এলাকার মানুষজন নিশ্চিত, মৃত ওই যুবক তাদের এলাকার না হলেও আশেপাশে কোথাও তার বাড়ি। এই আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জিআরপি পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত পরিচালক ভাগ্যরাজ

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

শোয়েব আখতারের ভাইয়ের শেষকৃত্যে হাজির লস্কর জঙ্গি, রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের সমালোচনা

দ্বিতীয় রাউন্ডে স্পেন, চমকে দিয়ে শেষ ৩২ -এ জায়গা করে নিয়েছেন ভোজিনহারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে নাম জড়ানো ‘লোহাগড়’ দুর্গ ঘুরে আসুন

ডাক্তারের চেম্বারে গেলেই বেড়ে যায় রক্তচাপ? ‘হোয়াইট কোট সিনড্রোম’ নিয়ে সতর্ক হোন

জয়েন্টে ব্যথা ও শক্তভাব! জেনে নিন কোন পাঁচ উপাদানে মিলবে উপশম?