মালদা টাউন স্টেশনে বিকল রেলের ৫২টি সিসিটিভি ক্যামেরা

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: মালদা টাউন স্টেশনে বিকল রেলের সিসিটিভি নজরদারি। স্টেশনে লাগানো ৫২ টি সিসিটিভি ক্যামেরা সফটওয়্যার সমস্যায় কাজ করছে না। একদিন, দুইদিন নয়, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে অকেজো হয়ে রয়েছে ক্যামেরাগুলি। ঘটনায় ক্ষুব্ধ রেল যাত্রীরা। সমস্যা স্বীকার করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস মালদার ডিআরএমের। রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন মালদা টাউন(Malda Town Station)। এই স্টেশন থেকে প্রতিদিন প্রায় ৭০টি ট্রেন চলাচল করে। দৈনিক স্টেশন ব্যবহার করেন কয়েক হাজার যাত্রী। সম্প্রতি অমৃত ভারত প্রকল্পে মালদা টাউন স্টেশনকে আরও আধুনিক করে তোলা হয়েছে।

কিন্তু, স্টেশনের উন্নয়ন হলেও যাত্রী সুরক্ষা ব্যাহত হচ্ছে সিসিটিভি’ র(CCTV) বিকল হয়ে পড়ায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে। প্ল্যাটফর্মে অনেক যাত্রী ।সম্প্রতি কেপমারির মতো ঘটনার স্বীকার হয়েছেন অনেকে। অথচ, স্টেশনের বিভিন্ন প্লাটফর্মের লাগানো ৫২ টি সিসিটিভি ক্যামেরা অকেজো হয়ে রয়েছে দীর্ঘদিন। সিসিটিভি ক্যামেরা কাজ না করাই অপরাধী চিহ্নিত করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে জিআরপি পুলিশের। স্টেশন আধুনিক করার চেষ্টা হলেও সিসিটিভি গুলি কেন দ্রুত মেরামত করা হচ্ছে না? সেই প্রশ্ন তুলেছেন যাত্রীরা। ঘটনায় সরব হয়েছেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ির তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন। রেল লোকদেখানো উন্নয়ন করছে। কিন্তু, যাত্রী সুরক্ষার বিষয়টি গুরুত্ব পাচ্ছে না। এমনই অভিযোগ মন্ত্রীর।

এদিকে সমস্যা স্বীকার করেছেন মালদার ডিআরএম(DRM Malda) মনিশ কুমার গুপ্তা। তাঁর দাবি, সফটওয়্যার জনিত সমস্যায় সিসিটিভি’র ছবির ক্ষেত্রে অসুবিধে তৈরি হয়েছে। ইতিমধ্যে দায়িত্বপ্রাপ্ত সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে রেল। সিসিটিভির সফটওয়্যার নতুন করে ইন্সটল করতে হবে। দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এমনটা জানিয়েছেন ডিআরএম। কিন্তু আপাতত সিসিটিভির মনিটারিং এ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন মালদা টাউন স্টেশন।

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে