বিএসএফ জওয়ানকে গাঁছে বেধে নির্যাতন চালাল বাংলাদেশিরা, ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। এক সময়ের বন্ধু দেশকে মোল্লা মুহাম্মদ ইউনূস জমানায় প্রধান শত্রু হিসাবে গণ্য করা হচ্ছে। সীমান্তে উত্তেজনা চরমে উঠেছে। আর সেই উত্তেজনার মধ্যেই ভুল করে বাংলাদেশে ঢোকা এক বিএসএফ জওয়ানকে আটকে গাছে বেঁধে বেধড়ক নির্যাতন চালাল গ্রামবাসীরা। এমনকি অশ্রাব্য ভাষায় গালিগালাজও করা হয়েছে। প্রাণে মারার হুমকি দিয়ে ওই বিএসএফ জওয়ানকে দিয়ে অসত্য বয়ানও আদায় করা হয়েছে। পরে অবশ্য ওই জওয়ানকে বিএসএফের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। যদিও বিএসএফের তরফে দাবি করা হয়েছে, অপহরণ করেই ওই জওয়ানকে তুলে নিয়ে গিয়েছিল বাংলাদেশি গ্রামবাসীরা।

বিজিবির ৫৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ বুধবার (৪ জুন) সাংবাদিকদের জানান, এদিন সকালে সীমান্ত টপকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুরে ঢুকে পড়েন  ওপারের মালদহের নুরপুর ৭১ বিএসএফ ক্যাম্পের সদস্য শ্রী গণেশ। সীমান্ত টপকে এপারে আসার পরেই গ্রামবাসীরা তাঁকে আটক্বে গাছে বেঁধে রাখেন। পরে বিজিবির হাতে তুলে দেওয়া হয়। তাঁকে হস্তান্তর করা হয়েছে। সমাজমাধ্যমে আটক বিএসএসফ জওয়ানের সঙ্গে গ্রামবাসীদের কথোপকথনের এক ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিএসএফ জওয়ানকে আটকে রেখে অনুপ্রবেশের কারণ জানতে চাইছে গ্রামবাসী। সেই সময় বিএসএফ সদস্য বলেন, আমি ভয় দেখাতে ঢুকেছি। তখন ঘটনাস্থলে উপস্থিত এক তরুণ বলে ওঠেন, তুই কি ডন, তুই কি হিরো, দেখ আজকে তোকে কি অবস্থা করি।

স্থানীয় গ্রামবাসী ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির আহম্মেদ জানান, এদিন সকালে জহুরপুর পিলার ১৯-এর সাবপিলার ৫-এর সামনে সাতরশিয়া এলাকায় গরু ও ছাগল চরানো অবস্থায় বিএসএফের জওয়ান বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন এবং পশুদের তাড়া করেন। এ ঘটনায় স্থানীয়রা তাকে আটক করে বিজিবির হাতে তুলে দেন। যদিও বিএসএফ আধিকারিকরা জানিয়েছেন, মালদহের সীমান্তে অনুপ্রবেশ রোখার দায়িত্বে ছিলেন গণেশ। সেই সময়েই তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় বাংলাদেশে। অনুপ্রবেশের গল্প ভিত্তিহীন।

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?