Loading live market data...
Loading active stocks...
Connecting...

বৌদিকে কুপিয়ে মারল দেওর, নিজের গায়েও ভোজালির কোপ

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার ইংরেজবাজারের বাহান্ন বিঘা এলাকা জুড়ে। অভিযুক্ত যুবকের নাম সিন্টু মণ্ডল

Share:

নিজস্ব প্রতিনিধি: হঠাৎ বাড়িতে ঢুকে দেওর বৌদির ওপর চড়াও হয়েছিল দেওর। চালাতে থাকে এলোপাথাড়ি ভাবে একের পর এক ভোজালির কোপ। শুধু তাই নয়, এর পরে নিজের গায়ে নিজেই কোপ বসায় অভিযুক্ত। ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মৃত্যু হয়েছে ওই মহিলার।

 জানা গিয়েছে, বাড়িতে ঢুকে দেওর একের পর এক এলোপাথাড়ি ভোজালির কোপ মারে  বৌদিকে। তারপর সেই ভোজালি দিয়েই নিজের গায়েও কোপ মারে আক্রমণকারী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার ইংরেজবাজারের বাহান্ন বিঘা এলাকা জুড়ে। আক্রমণ চালানো হয় গৃহবধূ সবিতা মণ্ডলের ওপর। অভিযুক্ত যুবকের নাম সিন্টু মণ্ডল। সম্পর্কে গৃহবধূর দেওর অভিযুক্ত।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দুপুর বারোটা নাগাদ হঠাৎই সিন্টু ভোজালি নিয়ে ঢুকে পড়ে সবিতাদের বাড়িতে। এরপরেই ভোজালি দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে সবিতাকে। গৃহবধূর গায়ে আট থেকে দশবার কোপানো হয় বলে অভিযোগ। তারপরেও  ওই যুবক নিজেকেও ভোজালি দিয়ে কোপায়।

জখম গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় মালদা মেডিক্যাল  কলেজ ও হাসপাতালে (Hospital)। চিকিৎসাধীন বেশ কিছুক্ষণ থাকার পর মৃত্যু হয় সবিতার। অভিযুক্ত যুবককেও এখানেও ভর্তি করা হয়েছে। কী কারণে এই ঘটনা তা স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্ক (Affair) থেকেই প্রতিহিংসা। আর তার জন্যই এই মর্মান্তিক পরিণতি। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ (Police)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হবে। কী কারণে খুন, আর এর পেছনে অন্য কেউ বা কারা আছে কি না, তা জানতে চাওয়া হবে।

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার