হাওড়ার ঘুসুড়িতে শ্রাদ্ধে নিমন্ত্রিতদের খাবার ফেলে দেওয়ার অভিযোগ আবাসিকদের বিরুদ্ধে.

Share:

নিজস্ব প্রতিনিধি,ঘুসুড়ি: অমানবিকতা সীমা ছাড়িয়ে গেল হাওড়ার ঘুসুড়ির একটি ফ্ল্যাট বাড়িতে। বাড়ির নিচে দোকানে চলছিল শ্রাদ্ধের অনুষ্ঠান ।আর আবাসিকদের বিরুদ্ধে এই অনুষ্ঠান বন্ধ করিয়ে খাবার ফেলে দেওয়ার অভিযোগ উঠল। এই নিয়ে মালিপাঁচঘড়া থানাতে(Malipachghara P.S.) একটি অভিযোগ দায়ের করা হয়।পান মতি দেবীর ছোট ছেলে মারা যান ২২ বছর বয়সে (অনিল মাহাতো)(Anil Mahato)। আর তারই শ্রাদ্ধের অনুষ্ঠানের জন্য প্রতিবেশী লোকনাথ সাউ(Loknath Shaw) এর একটি দোকান ছিল ২৩৩ জিটি রোড ঘুসুড়ি হাওড়াতে। সত্য বালা আইডি হসপিটাল হাসপাতালের উলটো দিকে আবাসনটির নাম কৃষ্ণা অ্যাপার্টমেন্ট। আর এর নিচে প্রতিবেশীকে তার ছেলের শ্রাদ্ধানুষ্ঠান করার জন্য খালি দোকানটি দিয়েছিলেন লোকনাথ সাউ।

মৃতের পরিবার একটি ছোট্ট দোকানে তাদের আত্মীয়-স্বজনকে নিয়ে এই শ্রাদ্ধের অনুষ্ঠান করছিলেন। আর সেই সময় আবাসনের বাকি লোকেরা এসে ওই অনুষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করেন যে এখানে কেন রান্না করা হচ্ছে এবং সেই নিয়ে তৈরি হয় বিতর্ক। আরো তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা নাকি ওই পরিবারের যে সকল আত্মীয়রা এসেছিলেন তাদের খাবার সব ফেলে দেয়। এই ঘটনা নিয়ে যখন মালি পাঁচঘড়া থানাতে অভিযোগ জানাতে যায় তখন থানা তার এই অভিযোগ কে GD হিসেবে ব্যবহার করে। পরবর্তী সময়ে ওই আবাসনের মাথারা লোকনাথ সাউকে রাস্তাতে ধরে হুমকি দেয় বলে অভিযোগ।যদি সে থানায় করায় জিডি টা তুলে না নেয় তাহলে তাকে রাস্তায় ফেলে মারবে বলে হুমকি দেয়।

আর এর জন্যই সে আতঙ্কিত হয়ে পড়ে এবং এ আতঙ্কের ফলে তার ব্লাড প্রেসার প্রচন্ড পরিমাণে বেড়ে যায় এবং সে অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে ডাক্তার দেখানোর পর তাকে বেশ কিছু ওষুধ দেওয়া হয়। তবে সে ওষুধ এখনো খাওয়া শুরু করেনি আর আতঙ্কে জেরে তার ব্লাড প্রেসার আরো উপরের দিকে উঠতে থাকে। তার পরিবারের লোকেরা আতঙ্কে রয়েছে যে লোকনাথ সাউ এর যে কোন সময় বড় রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে। সংবাদ মাধ্যম যখন এই খবর পেয়ে আবাসিকদের জন্য কথা বলতে যায় তখন উনারা কেউই কথা বলে না।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য