মেয়েকে শিকল পরিয়ে ঘরে বন্দি করে রাখার অভিযোগ বাবা-মায়ের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো ঘুসুড়িবাসি।এক কিশোরীকে শিকল দিয়ে তালা বেঁধে ঘরেতে আটকে রাখার অভিযোগ উঠল মা-বাবা ও ভাইয়ের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে ঘুসুড়ির ২৬/১ দয়ারাম নস্কর লেন(Dayaram Naskar Lane)। থার্ড সেমিস্টারের ছাত্রী পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে বাধা হয়ে দাঁড়ালেন বাবা-মা নিজেই। আর এর জন্যই নিজের মেয়েকেই প্রায় ৭ দিনের ওপর পায়ে শিকল বেঁধে তাতে তালা লাগিয়ে ঘরের মধ্যে বন্ধ করে রাখল বাবা ও মা। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে মালিপাঁচঘড়া থানার (Malipachghara P.S.) পুলিশ। বাবা-মাকে সহ মেয়েকে উদ্ধার করে থানাতে নিয়ে যাওয়া হয়েছে। 

এলাকার মানুষের বক্তব্য বাড়িতে পাগল থাকলেও তাকেও বেঁধে রাখা যায় না। একজন সুস্থ মেয়েকে কিভাবে তার বাবা-মা শেকল বেঁধে ঘরের মধ্যে আটকে রেখেছেন ?এই প্রশ্নটাই উঠে আসছে এলাকা থেকে। সকলেই এই ঘটনা প্রকাশ্যে আসতে নিন্দায় সরব হয়েছেন।মেয়েটির মায়ের দাবি তার মেয়ে পড়াশোনা করত না। বাইরে চাকরি করতে যাবে ঠিক করেছিল।

পরিবারের এতে আপত্তি আছে । তাই মেয়েকে পায়ে শিকল বেঁধে ঘরে আটকে রেখে দিয়েছিল। কিন্তু এইভাবে একজন স্বাভাবিকাকে আটকে রাখা যায় না। তাই পুলিশ মা-বাবাকে মেয়ে সহ থানায় নিয়ে গিয়েছে। মেয়েটির পাল্টা দাবি তার বাবা-মা বিয়ে দিতে চাইছে। সে স্বনির্ভর হয়ে চাকরি করে জীবনে দাঁড়াতে চায়। আরো পড়াশোনা করতে চায়। এই নিয়ে তার সাথে পরিবারের মত বিরোধ।

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং