বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ সাড়ে তিন বছরের শিশু, বীরভূমের ডাবুক গ্রামে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি ,মল্লারপুর: বাড়ির পাশে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়ে গেল সাড়ে তিন বছরের এক শিশু। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার(Mallarpur P.S.) ডাবুক গ্রামে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গেছে, ডাবুক গ্রামের(Dabuk Village) বাসিন্দা সুরমিলা বিবির সাড়ে তিন বছরের শিশুসন্তানটি মঙ্গলবার সকাল ১০টা নাগাদ বাড়ি থেকে খেলতে বেরিয়েছিল। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও তার আর কোনও খোঁজ মেলেনি। সব জায়গায় খোঁজাখুঁজি করেছেন তার মা। উদ্বিগ্ন পরিবার বহু খোঁজাখুঁজির পর দুপুর নাগাদ মল্লারপুর থানায় খবর দেয়।

পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় এবং নিখোঁজ শিশুর সন্ধানে তদন্ত শুরু করে। গ্রামের পুকুর, ঘাট সহ সমস্ত সম্ভাব্য জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। এমনকি ডুবুরি নামিয়ে গ্রামের পুকুরগুলিতেও চালানো হচ্ছে নিবিড় তল্লাশি। কিন্তু সকাল থেকে রাত্রি গড়িয়ে গেলেও এখনও পর্যন্ত ওই বাচ্চাটির কোনও খোঁজ পাওয়া যায়নি।অন্যদিকে, এই ঘটনার মাত্র দুই দিন আগে তারাপীঠ থানার এলাকার ৯ বছরের একটি শিশুও নিখোঁজ হয়েছিল। অনেক অনুসন্ধানের পর পরের দিন সকালে বাড়ি সংলগ্ন একটি পুকুর থেকে তার মৃতদেহ ভেসে ওঠে।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ডাবুক গ্রামে আরও এক শিশু নিখোঁজ হওয়ায় স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ দ্রুত নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করার চেষ্টা করছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শিশুটিকে কেউ দেখেছে কিনা তা জানতে পুলিশ গ্রামের মানুষজনকে জিজ্ঞাসাবাদ করছে। এটি অপহরণ নাকি নিখোঁজের ঘটনা তা পুলিশ খতিয়ে দেখছে।

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য