সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি,মল্লারপুর: সরকারি সম্পত্তি আত্মসাৎ ও চুরির অভিযোগে দক্ষিণগ্রাম পঞ্চায়েতের প্রধান রেখা হাজরাকে গ্রেফতার করেছে মল্লারপুর থানার(Mallarpur P.S.) পুলিশ। অভিযোগ, গৌরবাজার থেকে হাজিপুরগামী রাস্তার ধারে থাকা শতাধিক সরকারি গাছ কেটে বিক্রি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সরকারি নলকূপের পাইপ ও চালু নলকূপের সামগ্রী বিক্রি করে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ।এই ঘটনায় পঞ্চায়েত সচিব সুবোধ ধামের নামও উঠে এসেছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রাথমিক সত্যতা পাওয়ার পর পুলিশ প্রধানকে গ্রেফতার করে এবং পঞ্চায়েত সচিব সুবোধ ধামের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

শনিবার প্রধান রেখা হাজরার স্বাস্থ্য পরীক্ষার পর রামপুরহাট মহকুমা আদালতে(Rampurhat Court) পেশ করে পুলিশ।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, সরকারি সম্পত্তি বিক্রি ও অর্থ আত্মসাৎ করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। একটি গাছ একটি প্রাণ সেই কথা ভুলে গিয়ে কিভাবে এতগুলি গাছ কেটে বিক্রি করে সেই টাকা হজম করল তা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকার মানুষজন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।

ভোট-পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনা সামনে আসছে। কোথাও ত্রিপল, কোথাও বা রিলিফের জামাকাপড় ও অন্যান্য সামগ্রী উদ্ধার হওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সেই আবহেই শুক্রবার হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের আমতা চৌরাস্তায় অবস্থিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় তথা প্রাক্তন বিধায়ক কার্যালয় থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমতা তৃণমূল ভবন থেকে কয়েকশো ত্রিপল-সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমতা-১ ব্লকের প্রশাসনিক আধিকারিকরা সহ আমতা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। প্রশাসনের উপস্থিতিতে উদ্ধার হওয়া সামগ্রীগুলি তালিকাভুক্ত করা হয়।স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে এই ভবনটি উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক কার্যালয় হিসেবেও ব্যবহৃত হত। তাঁদের অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ ত্রাণ সামগ্রী সঠিকভাবে বিতরণ না করে সেখানে মজুত রাখা হয়েছিল।

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরের পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা