ব্রিগেডে মমতার আশ্বাস, ‘আমরা কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না’

NRC-CAA করতে দেব না। আমরা কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না। আমরা কাউকে পাঠাতে দেব না। আমরা শেল্টার দেব - আশ্বাস মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপিকে(BJP) তিনি এক ইঞ্চি জমিও ছেড়ে দেবেন না। এটা নিয়ে সবাই একমত। সেই লড়াই বজায় রেখেই ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার অগ্নিকন্যা সাফ জানিয়ে দিলেন দেশের সরকার তিনি বদলেই ছাড়বেন। একই সঙ্গে আশ্বাস দিলেন, কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদি(Narendra Modi) সরকার লোকসভা নির্বাচনের(General Election 2024) আগে যতই গায়ের জোরে NRC-CAA লাগু করার চেষ্টা করুক না কেন, বাংলার মাটিতে সেসব হতে তিনি দেবেন না। তাঁর সাফ বক্তব্য, ‘NRC-CAA করতে দেব না। আমরা কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না।’ এটাই মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিনের বিগেড সভা থেকে সেই মমতা নাম না করেই আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদিকে। আবার আশ্বাসও দিয়েছেন আবাসের উপভোক্তাদের। জানিয়েছেন ১ মে’র মধ্যে কেন্দ্র সরকার আবাসের টাকা না দিলে বাংলার ১১ লক্ষ পরিবারকে রাজ্য সরকারই বাড়ি করে দেবে।

এদিন মমতা জানিয়েছেন, ‘১০০ দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র সরকার। বাংলার ৫৯ লক্ষ বঞ্চিত মানুষকে আমরাই টাকা দিচ্ছি। টাকা না দিয়েই বলছে যে তৃণমূল টাকা খেয়ে নিয়েছে। আরে টাকাটাই তো দাওনি, খাবে কী? আমি বলছি যে কিছু অফিসারের কথা শুনে বলছেন মোদিবাবু। ঠিক আছে। কিন্তু তথ্যটা যাচাই করে নিন। আমরা ৪৩,০০০ বাড়ি তৈরি করে দিয়েছিলাম। কিন্তু দু’বছর টাকা বন্ধ করে রেখেছে। যদি পয়লা মে’র মধ্যে টাকা না দেয় কেন্দ্র, তাহলে আমরাই বাড়ি তৈরি করে দেব। ১১ লক্ষ বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার। দু’তিনদিন পর থেকেই রাস্তায় নামবে ইডি। কিন্তু ভয় পাবেন না। সিজার লিস্ট চাইবেন। যে মেট্রোটা এসে উদ্বোধন করছেন, ওটা আমার করে দেওয়া, টাকা আমি দিয়ে গেছি। আপনি তো শুধু ফিতে কেটে গিয়েছেন। ভোটের আগে আধার কার্ড বাতিল করে দিচ্ছিল। আমার গর্জন শুনে থমকে গিয়েছে। নির্বাচনের পরে ‘ক্যা’ টা ‘ব্যা’ করে দেবে। ব্যাক-আউট করে দেবেন। ওপার বাংলায় পাঠিয়ে দেবে। আমরা কাউকে পাঠাতে দেব না। আমরা শেল্টার দেব।’

মোবাইলের নেশায় বাড়ছে অবসাদ! সুস্থ থাকতে মেনে চলুন ৫ যোগাসন

কর্মক্ষেত্রে বসের সঙ্গে তুমুল ঝামেলা, পারিবারিক বিরোধও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠবে…

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক