মমতার কাঠগড়ায় ISF থেকে বাম-বিজেপি

পঞ্চায়েত ভোটের মনোনয়নের শেষ দিনে বাংলার দুই প্রান্তে দুইজনের মৃত্যুর ঘটনায় বিরোধীদেরই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার দুই প্রান্ত। উত্তরবঙ্গের(North Bengal) উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার চোপড়া(Chopra) এবং দক্ষিণবঙ্গের(South Bengal) দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর মহকুমার ভাঙড়(Bhangar)। চোপড়ায় এদিন বাম-কংগ্রেস প্রার্থী তথা সমর্থকদের মিছিলে গুলি চালনার ঘটনা ঘটে। সেই ঘটনায় প্রাণ হারান এক বাম প্রার্থী। গুলিবিদ্ধ হয়েছেন আরও ২জন। অন্যদিকে ভাঙড়ে ISF প্রার্থী ও সমর্থকদের ওপর গুলি চালনার ঘটনায় প্রাণ গিয়েছে ওই দলেরই এক প্রার্থীর। গুলিবিদ্ধ হয়েছেন দলেরই ৩ সমর্থক। এই দুই ঘটনাতেই অভিযোগের আঙুল উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) দিকে। কিন্তু এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ডহারবারে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) সাফ জানিয়ে দেন, চোপড়া ও ভাঙড় – কোনও ঘটনাতেই তৃণমূল জড়িত নয়। বরঞ্চ এদিনের অশান্তির ঘটনার জন্য তিনি ISF এবং বাম(Left) ও বিজেপিকেই(BJP) দোষী সাব্যস্থ করেছেন।

আরও পড়ুন ভাঙড়-চোপড়ার ঘটনায় তৃণমূল জড়িত নয়, দাবি মুখ্যমন্ত্রীর

ঠিক কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী? এদিন মুখ্যমন্ত্রী বিরোধীদের বিঁধতেই শুরু করেন ভাঙড়ের ঘটনাকে টেনে এনে। তিনি বলেন, ‘ভাঙড়ে যারা বিরোধী, নতুন জিতেছে, তারাই ভাঙচুর করেছে প্রথম। আজকের ঘটনা প্রসঙ্গে পুরোটা জানি না। কিন্তু, যতটা শুনেছি তার ওপর ভিত্তি করে প্রশাসনকে বলেছি শক্তহাতে ব্যবস্থা নিতে। পাশাপাশি সংখ্যালঘুদ ভাই-বোনদের একাংশকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে।’ এরপরেই তিনি নাম না করে বেঁধেন বিজেপিকে। বলেন, ‘এখানে তো তবু ভোটে লড়াই করার জন্য মানুষ মনোনয়ন দিচ্ছে। উত্তরপ্রদেশে তো ভোটে লড়তেই দেওয়া হয় না। পকসো মামলায় অভিযুক্তদের গ্রেফতার করা হয় না। ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে উস্কানি দেওয়া হচ্ছে। রাজ্যে প্রায় ৭৩ হাজার ৭৪ হাজার বুথ। সেখানে মাত্র তিনটি অঞ্চলে তিনটি গন্ডোগোল হয়েছে এবং তাও স্থানীয়ভাবে।’

আরও পড়ুন মুর্শিদাবাদ পুরসভা হাতছাড়া হতে পারে তৃণমূলের

এরপরেই মমতা আক্রমণ শানেন বামেদের। বলেন, ‘আমাকে আপনারা কত বার মেরেছেন! আমি কিন্তু কোনও প্রতিবাদ করিনি। কারণ আমরা বলেছিলাম বদলা নয় বদল চাই। পঞ্চায়েতের ইতিহাস আমার কাছে নতুন নয়। ২০০৩ সালে CPM-এর আমলে সম্ভবত পঞ্চায়েত নির্বাচনের দিন ৩৬ জন মারা গিয়েছিলেন।২০১৩ সালে মীরা পাণ্ডে নির্বাচন কমিশনার ছিলেন। তিনি কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে ভোট করিয়েছিলেন। ৩৯ জন মারা গিয়েছিলেন। আমাদের দলকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে নিজের মনোনয়ন কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। রাজ্যে লক্ষাধিক মনোনয়ন জমা পড়েছে, যা অতীতে কোনও রাজ্যে পড়েনি। ইসলামপুর এবং চোপড়ায় যে সমস্যা হয়েছে তার সঙ্গে আমাদের দল কোনওভাবেই যুক্ত নয়। যারা করেছে তাদের দল টিকিট দেয়নি। পঞ্চায়েত নির্বাচনে অনেক সময় একই পরিবারের অনেকে দাঁড়ান। ফলে তাঁদের পারিবারিক সমস্যা দেখা যায়। তৃণমূল কোনওভাবেই এইসব ঘটনায় যুক্ত নয়।’

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই