মালদায় ৩ এপ্রিল নির্বাচনী জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুতি তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি, তাঁতিপাড়া: আসন্ন ৩ এপ্রিল মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে প্রস্তুতি এখন তুঙ্গে পুরাতন মালদায়। মঙ্গলবাড়ী তাঁতিপাড়া শক্তি সংঘের মাঠে জনসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সভাকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে মাঠ পরিদর্শনে যান প্রশাসনের আধিকারিক এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।পরিদর্শনে উপস্থিত ছিলেন ডিএসপি(DSP) মঙ্গেশ সুব্বা, আইসি গোপাল বিশ্বাস, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ, তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা।

এদিন সভাস্থল ঘিরে মঞ্চ নির্মাণ, হেলিপ্যাডের ব্যবস্থা, নিরাপত্তা এবং জনসমাগম নিয়ন্ত্রণ সহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি মাঠের বিভিন্ন দিক খতিয়ে দেখেন উপস্থিত আধিকারিকরা।এই সভায় মালদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্য প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী।পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ জানান, এই কর্মীসভায় কয়েক হাজার কর্মী-সমর্থকের উপস্থিতির সম্ভাবনা রয়েছে এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।অন্যদিকে, তৃণমূলের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে প্রবল উদ্দীপনা রয়েছে এবং আসন্ন নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়ী হবে বলেই তারা আশাবাদী। এদিকে,মালদা বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদার মঙ্গলবার হবিবপুর ব্লকের বিভিন্ন এলাকায় পুজো অর্চনার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন।

এদিন তিনি প্রথমে ঋষিপুর বুড়িতলা বুড়ি কালি মন্দির, কালিতলা শ্রী শ্রী পঞ্চমুন্ডি বামাকালী মন্দির এবং বানপুর ঝাপড়িতলা এলাকায় পুজো দেন ও সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। ঋষিপুর অঞ্চলের কালিতলা এলাকায় ঢাক বাজিয়ে সাধারণ মানুষের সাথে দেখা করে ভোট প্রচার করেন।প্রচারের শুরুতেই ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে আশীর্বাদ গ্রহণ করে ভোটের ময়দানে নামেন তিনি।এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মালদা জেলা জাতীয় কংগ্রেসের সম্পাদক অসিত মন্ডল, ঋষিপুর অঞ্চল জাতীয় কংগ্রেসের সভাপতি উজ্জল মন্ডল সহ দলের অন্যান্য নেতা ও নেতৃত্ব।

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ