বীরভূম-বর্ধমানের মাটি থেকে সন্দেশখালি নিয়ে সরব মমতা-অভিষেক

বীরভূমের সাঁইথিয়া থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশখালি নিয়ে নিশানা বানালেন বিজেপিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোম দুপুরে শতাব্দী রায়ের সমর্থনে সাঁইথিয়ার(Snaithia) বুকে সভা করলেন তৃণমূল(TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বীরভূম লোকসভা কেন্দ্রের(Birbhum Constituency) ২০০৯ সাল থেকেই তৃণমূল সাংসদ হিসাবে কাজ করে চলেছেন টলি নায়িকা শতাব্দী রায়। এবারেও তৃণমূল তাঁকে বীরভূম থেকেই প্রার্থী করেছে। এদিন তাঁর সমর্থনেই সাঁইথিয়ার বুকে নির্বাচনী জনসভায় যোগ দেন মমতা। আর সেই সভা থেকেই তিনি সন্দেশখালি(Sandeshkhali) নিয়ে আবারও নিশানা বানান বিজেপিকে। এদিনের সভা থেকে মমতা বলেন, ‘সন্দেশখালিতে কী ভাবে প্ল্যান করে মেয়েদের অসম্মান করেছে, দেখেছেন তো? ওরা জানে না, মেয়েদের কাছে টাকাটা বড় কথা নয়। তাঁদের কাছে আত্মসম্মান, মেয়েদের গরিমা, এটার সম্মান অনেক বেশি। নির্বাচনে জিততে ব্লু প্রিন্ট তৈরি করেছে। বেশি চক্রান্ত করো না, এক দিন ফাঁস হবেই। বিজেপি এবার ক্ষমতায় আসছে না, তাই দুর দুর করে কাঁপছে।’

ঘটনাচক্রে এদিন পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে(Mongolkoat) সভা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও(Abhishek Banerjee)। তিনি সেখানে বোলপুর লোকসভা কেন্দ্রের(Bolpur Constituency) তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে সভা করেন। সেই সভা থেকে অভিষেক সরব হন সন্দেশখালি প্রসঙ্গে। তিনি বলেন, ‘বিজেপি নিজেদের স্বার্থে সন্দেশখালি মা-বোনেদের মানসম্মান ২০০০ টাকায় বিক্রি করেছে। আগে মঙ্গলকোটে নিত্যদিন অশান্তি করত সিপিএম। সিপিএমের গুন্ডারা এখন জামা পাল্টে বিজেপিতে গিয়েছে। সন্দেশখালিতেও তাই। সেখানে রাম-বাম সব এক হয়ে অশান্তি করে চলেছে। বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের জয় নিশ্চিত। কিন্তু এই নির্বাচন ভোটের ব্যবধান বৃদ্ধি করার লড়াই। বিজেপি প্রার্থী ভোট চাইতে হলে জিজ্ঞাসা করুন তাদের দল এবং কেন্দ্রীয় সরকার বাংলার জন্য কী করেছে। ঐতিহাসিক দিন ১৩ মে বোলপুরে ভোট। ২০১১ সালের ওই দিনেই রাজ্যে তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। ওই দিন সকাল সকাল ভোট দিয়ে বাংলা বিরোধীদের পরাস্ত করুন।’

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির