তৃণমূলের মহাসচিব থেকেই গেলেন পার্থ, সুব্রত রাজ্য সভাপতি

নজরুল মঞ্চে বসেছিল তৃণমূলের রাজ্যস্তরের সাংগঠনিক বৈঠক। সেই বৈঠক থেকেই দলে প্রয়োজনীয় রদবদলের কথা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার দক্ষিণ কলকাতার(Kolkata) নজরুল মঞ্চে বসেছিল তৃণমূলের রাজ্যস্তরের সাংগঠনিক বৈঠক। সেই বৈঠক থেকেই বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি দলের সংগঠনে প্রয়োজনীয় রদবদলের কথা জানিয়ে দিলেন তৃণমূল(TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আর সেই রদবদলের পরে দেখা গেল পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) যেমন দলের মহাসচিব থেকে গিয়েছেন তেমনি দলের রাজ্য সভাপতি থেকে গেলেন সুব্রত বক্সি(Subrata Bakshi)। একইসঙ্গে এদিন তৃণমূলনেত্রী দলের ৪টি সাংগঠনিক জেলার সভাপতি পদে পরিবর্তন ঘটিয়েছেন। নতুন করে গঠন করেছেন দলের রাজ্য কমিটি, সাধারন সম্পাদকমন্ডলী ও মিডিয়া সেলের কমিটি।

এদিন নজরুল মঞ্চে মমতা যে তালিকা শুনিয়েছেন তা হল – দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, দলের সহ-সভাপতি অমিত মিত্র, দলের মহিলা শাখার সর্বভারতীয় সভাপতি কাকলি ঘোষ দস্তিদার, দলের মহিলা শাখার রাজ্য সভাপতি হচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য। দলের রাজ্য কমিটিতে সহ সভাপতি পদে থাকছেন সৌগত রায়, ব্রাত্য বসু, দেব, শতাব্দী রায়, আবদুল করিম, ডেরেক ও ব্রায়েন-সহ অন্যান্যরা। দলের সাধারণ সম্পাদক হিসাবে থাকছেন ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, শশী পাঁজা, প্রতিমা মণ্ডল, কৃষ্ণ কল্যাণী, রবি টুডু, তন্ময় ঘোষ ও অন্যান্যরা। দলের মিডিয়া সেলের দায়িত্বে থাকছেন কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, ও অন্যান্যরা। দলের সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান হচ্ছেন রাজ চক্রবর্তী।

এদিন তৃণমূলের ৪টি সাংগঠনিক জেলার সভাপতি পদে পরিবর্তন করা হয়েছে। বনগাঁ জেলার নতুন দলীয় সভাপতি হচ্ছেন গোপাল শেঠ। নদিয়া উত্তরের সভাপতি হচ্ছেন কল্লোল খান। উত্তর কলকাতার দায়িত্বে আসছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরে দলের দায়িত্বে আসছেন সৌমেন মহাপাত্র।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার