দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে ভবানীপুর এখন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেই ময়দানে নেমে টানা চারদিন ব্যাপী জোরদার প্রচারসূচি হাতে নিয়েছেন। তিনি এই কেন্দ্রের প্রার্থী হওয়ায় ভবানীপুরে প্রচারের তীব্রতা আরও বেড়েছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, ২৪ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত প্রতিদিনই একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রচারের প্রথম দিন, ২৪ এপ্রিল, চেতলা সিআইটি মার্কেট সংলগ্ন এলাকায় একটি জনসভা করার পরিকল্পনা রয়েছে। পরদিন অর্থাৎ ২৫ এপ্রিল, ৮২ ও ৭৪ নম্বর ওয়ার্ডে বড় মিছিলের আয়োজন করা হয়েছে। সেখানে দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতির আশা করা হচ্ছে।  

আরও পড়ুন: জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

২৬ এপ্রিল, ৭০, ৭১ এবং ৭২ নম্বর ওয়ার্ড জুড়ে ল্যান্সডাউন এলাকা থেকে শুরু হবে আরও একটি প্রচার মিছিল। এই মিছিলের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের চেষ্টা করবেন তিনি। শেষ দিনে, ২৭ এপ্রিল, বালিগঞ্জ ফাঁড়ি এলাকা থেকে একটি বড় পদযাত্রার মাধ্যমে প্রচার পর্ব শেষ করবেন তৃণমূল নেত্রী। এছাড়াও, ৭৭ ও ৬৩ নম্বর ওয়ার্ডে ছোট-বড় বিভিন্ন কর্মসূচি রয়েছে। সেখানে স্থানীয় মানুষদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। তৃণমূল কংগ্রেসের লক্ষ্য, এই প্রচারের মাধ্যমে ভোটারদের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ গড়ে তোলা এবং সমর্থন সুসংহত করা। অন্যদিকে, বিরোধী দলগুলিও ভবানীপুরকে ঘিরে নিজেদের প্রচার জোরদার করেছে। ফলে এই কেন্দ্রের লড়াই ক্রমশ জমে উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভবানীপুরে ফলাফল শুধু একটি আসনের জয়-পরাজয় নির্ধারণ করবে না বরং রাজ্যের বৃহত্তর রাজনৈতিক বার্তাও বহন করবে।

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, অযথা বিতর্কে জড়াবেন না, ক্ষতি হতে পারে…

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?