‘খেতে না দেওয়ায় বাঘ পালিয়ে আসে’, পড়শি রাজ্য নিয়ে বড় অভিযোগ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলায় মাঝে মধ্যেই  ওড়িশা থেকে ঢুকে পড়ছে বাঘ। তাতেই কার্যত আতঙ্কে দিন কাটাচ্ছেন সীমান্তবর্তী এলাকার মানুষ। এনিয়ে বুধবার আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠক থেকে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পড়শি রাজ্যকে কার্যত খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন,’ বাঘ কেন রোজ – রোজ পালিয়ে আসে ?  ওদের খেতে দেওয়া হয় না বলে। তাই তো বাঘ পালিয়ে আসে। আর আমাদের গ্রামগুলো ভয়ে কাঁপে।’ 

সেইসঙ্গে বনদপ্তরের আধিকারিকদের উদ্দেশ্যে মমতা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘বাঘ ধরার সাথেসাথে ফোন আসতে শুরু করে এখনই ফেরত পাঠাও। এবার বাঘ এলে বলবে, ওদের লোক পাঠিয়ে বাঘ ধরতে।‘ শুধুতাই নয় পড়শি রাজ্যকে হুঁশিয়ারি দিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘না পারলে বলে দিন, বাঘকে আমরা রেখে দেব।’ একইসঙ্গে প্রতিদিন হাতির সংখ্যা বেড়ে যাওয়া নিয়েও উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ।

উল্লেখ্য, গত  ডিসেম্বরের শেষে টানা ১০ দিন জঙ্গলমহল দাপিয়ে বেড়িয়েছিল বাঘিনি জিনাত।  তাঁকে ধরতে বেগ পেতে হয়েছিল বন আধিকারিকদের । অনেক চেষ্টায় তাঁকে নাগালে পেলেও ওড়িশা, ঝাড়খণ্ড থেকে বারবার  এ রাজ্যে ঢুকে পড়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। আর তাতে বেশ  চিন্তায় পড়েছে  স্থানীয়রা । প্রতিদিন তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। এই আবহে এবার সীমান্ত থেকে বাঘ ঢুকে পড়া নিয়ে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী ।

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

‘কাটমানি’র অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক