ফুলের তোড়া দিয়ে মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা মিরিকে, নিজের হাতে করলেন ত্রাণ বিলি

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের তৃতীয় দিনে পরিস্থিতি পরিদর্শনে গিয়ে মিরিকে ত্রাণ বিলি করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মিরিকের একটি পরিবারের সঙ্গে বিশেষ ভাবে দেখা করেন তিনি। ভয়াবহ দুর্যোগে ওই পরিবারের তিনজন নিহত হয়েছিলেন। যে বাড়িটিতে বাসিন্দারা থাকতেন সেটি প্রবল বৃষ্টিতে ভেঙে তলিয়ে গিয়েছিল নদীতে। সেই দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছিল বাবা, মা ও মেয়ের। সেই পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি, সান্ত্বনা দেন।

মিরিকে গিয়ে তিনি সকলের হাতে তুলে দেন ত্রাণ সামগ্রী। ছোটদের হাতে তুলে দেওয়া হয় টেডিবিয়ার, খেলনা, বই পত্র, চকলেট। শিশুরা মুখ্যমন্ত্রীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায়। ত্রাণ শিবিরেই রয়েছে মেডিক্যাল ক্যাম্প ও আউট্রেজ ক্যাম্প। যারা দুর্যোগে নথি হারিয়েছেন, এই আউট্রেজ ক্যাম্প থেকেই তাঁদের নতুন করে তৈরি করে দেওয়া হবে নথি। পাশাপাশি মমতা জানিয়েছেন, খাবারসহ পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। মিরিক থেকে মঙ্গলবার বিকেলেই দার্জিলিং যাচ্ছেন তিনি। বুধবার সেখানে প্রশাসনিক বৈঠক সারবেন। তারপর শুক্রবার ফিরবেন কলকাতা।

সোমবার নাগরাকাটায় গিয়ে ত্রাণ বিলি করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রত্যেকের পাশে দাঁড়িয়েছিলেন তিনি।  উত্তরবঙ্গের এই প্রবল দুর্দশার জন্য ভুটানকে দায়ী করেছিলেন মমতা। “ভুটানের জলে এতবড় বিপর্যয় ঘটেছে। ওরা ক্ষতিপূরণ দিক”, নাগরাকাটায় ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনে এসে এমনই দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হতভাগ্য দুর্গতদের আশ্বাস দিয়ে বলেন, দুর্যোগে যাঁদের ঘর ভেঙে গিয়েছে তাঁদের ঘর করে দেওয়া হবে। হাসিমারার পর সোমবার নাগরাকাটায় ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করেন তিনি। পুনর্নির্মাণের কাজ খতিয়ে দেখার পাশাপাশি ত্রাণ বিলির প্রক্রিয়াও খতিয়ে দেখেন তিনি।

রবিবার কলকাতা থেকে উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হাসিমারায় পৌঁছে এলাকা পরিদর্শন করার পাশাপাশি প্রশাসনিক বৈঠকও সারেন। সোমবার সকালেই পৌঁছে গিয়েছিলেন নাগরাকাটার বামনডাঙার বিপর্যস্ত গ্রামে। সেখানে পৌঁছে কয়েকজনের হাতে চাকরির পত্র তুলে দিয়েছিলেন। পাশাপাশি মানুষ সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা সবটাই জানার চেষ্টা করেছিলেন। রাস্তাঘাট থেকে সেতু এমনকি ভেঙে যাওয়া বাড়ি ঘরও সরকার ঠিক করার ব্যবস্থা দেবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সরকার সবরকমভাবে পাশে রয়েছে বলে মঙ্গলবার ফের জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়