ভবানীপুর কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দিলেন সর্বধর্ম সমন্বয়ের বার্তা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘মিনি ইন্ডিয়া’ ভবানীপুর, আর সেই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। রাজ্যের এই হাইভোল্টেজ আসনের দিকে নজর বাংলা ছাড়িয়ে গোটা দেশের। আজ, বুধবার সেই কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন তৃণমূলনেত্রী। তবে বর্ণাঢ্য কোনও শোভাযাত্রা নয়, পায়ে হেঁটেই মাটির মানুষের মতোই কালীঘাট থেকে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে যান মমতা। তাঁর সঙ্গে ছিলেন ভিন্ন ভাষা ও ধর্মের মানুষ। আর, রাস্তার দুপাশে আমজনতার ঢল। তৃণমূল যে মা-মাটি-মানুষের সরকার তা এদিনের মনোনয়ন পত্র জমা দেওয়ার পর্বে ফের একবার প্রমাণ করলেন মমতা।

আলিপুর সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মমতা মনোনয়ন দেন ভবানীপুরের রিটার্নিং অফিসারের কাছে। তখনই তিনি বার্তা দেন, ‘কাউকে বঞ্চিত করবেন না। সবটা দেখে শুনে করবেন।’ মুখ্যমন্ত্রীর মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেছেন কলকাতার মেয়র তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী ফিরহাদ হাকিমের স্ত্রী ইসমত (রুবি) হাকিম, তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা অভিনেত্রী কোয়েল মল্লিকের স্বামী নিসপাল সিং রানের, ৭১ নম্বর ওয়ার্ডের তৃণমূল ব্লক সভাপতি বাবলু সিং এবং ভবানীপুর এডুকেশন সোসাইটির মীরজ শাহ। অর্থাৎ মনোনয়নেও সর্বধর্ম সমন্বয়।

আরও পডুন: আর কিছুক্ষণের মধ্যেই মনোনয়ন জমা দেবেন মমতা, রয়েছে একাধিক জনসভা

মনোনয়ন জমা দিয়ে তৃণমূলনেত্রী ভবানীপুরের মানুষদের উদ্দেশ্যে বলেন, ‘আমি ৩৬৫ দিনই এখানে থাকি। আমার ধর্মকর্ম আন্দোলন সবকিছুই ভবানীপুরকে ঘিরে। ছোটবেলা থেকেই এখানেই আছি, এখানেই থাকি। এখান থেকেই আমার সব কিছু। এখান থেকেই আন্দোলন শুরু। তাই ভবানীপুরের মানুষকে আমার ধন্যবাদ এবং নমস্কার জানাই। ভবানীপুরের পাশাপাশি ২৯৪ কেন্দ্রেই তৃণমূলের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বলব। মনে দুঃখ নিয়েই বলছি, এত মানুষের নাম বাদ গিয়েছে। যে নাম উঠেছে তা আমি লড়াই করেছি বলেই সম্ভব হয়েছে।’ আজ, বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে মিছিলে হাঁটতে দেখা গিয়েছিল ভবানীপুর বিধানসভার অন্তর্গত আটটি ওয়ার্ডের কাউন্সিলাররা।

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১০ হাজার টাকায় নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? রইল হদিশ

ইতিহাস-রাজকীয় স্থাপত্য-ঐতিহ্যকে অনুভব করতে চাইলে ঘুরে আসুন রাজস্থানের মেহরানগড় দুর্গ

দক্ষিণের ‘চেরাপুঞ্জি’ চেনেন? বর্ষার মরসুমে কর্নাটকের ছোট্ট গ্রাম ‘আগুম্বে’ ঘুরে আসুন

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার, সতর্কতা জারি কুয়েত-বাহারাইনে! উত্তপ্ত মধ্যপ্রাচ্য

কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে নকআউটে পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?

মুখের এই ৫ লক্ষণকে অবহেলা নয়! হতে পারে ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক রোগের ইঙ্গিত

নকআউটে ক্রোয়েশিয়া, স্মরণীয় জয় পেল কঙ্গো, দাপটের সঙ্গে ফুটবল খেলল ইংল্যান্ডও