ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: হুগলির শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে কেন্দ্র করে উত্তেজনা। দলীয় নেত্রীর সভায় যোগ দিতে যাওয়ার পথে হুগলির উত্তরপাড়ায় বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের উপর হামলার অভিযোগ ওঠে। তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম থেরাপির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনাকে কেন্দ্র করে তুমুুল গণ্ডগোল বাধে। মমতাপন্থী বিধায়কের অভিযোগ, কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্বেও সভা ভণ্ডুল করার চেষ্টা চলছে। এদিকে সভাস্থলে যাওয়ার আগে পুলিশের বিরুদ্ধে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের বিরুদ্ধে তোপ দেগে শ্রীরামপুরে বিকল্প পথে সভার উদ্দেশে রওনা হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পডুন: ‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

কুণাল ঘোষ যখন ভবানী ভবনে গিয়ে ক্ষোভ প্রকাশ করছেন, তখন শ্রীরামপুরের উদ্দেশে রওনা হন মমতা। তার আগে তিনি দাবি করেন, ‘একটি রাজনৈতিক দলের গুন্ডারা’ এ সব করেছে। এটা ‘গণতন্ত্রে অশনি সঙ্কেত’। শ্রীরামপুর কোর্টের মাঠে সভা করার কথা রয়েছে মমতার। পুলিশের অনুমতি না মেলায় তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্টের অনুমতি নিয়েই সভা করছেন তৃণমূলনেত্রী। বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত সর্বোচ্চ এক হাজার লোক নিয়ে সভা করার অনুমতি আদালত দিয়েছে। সেই কারণেই সভার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন