৫৫০ কোটি টাকার প্রকল্প নিয়ে আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা সফরে মুখ্যমন্ত্রী

এদিন গঙ্গাসগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে নিয়ে যাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনা জেলার উন্নয়নের জন্য ৫৫০ কোটি টাকার প্রকল্প।

Share:

নিজস্ব প্রতিনিধি: পৌষ সংক্রান্তি আসতে এখনও ১ সপ্তাহ বাকি। তার গেই এদিন অর্থাৎ সোমবার ৮ জানুয়ারি থেকেই সরকারি ভাবে শুরু হয়ে যাচ্ছে গঙ্গাসাগর মেলা(Gangasagar Mela)। আর সেই মেলার উদ্বোধন করতে এদিন গঙ্গাসগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সঙ্গে নিয়ে যাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার উন্নয়নের জন্য ৫৫০ কোটি টাকার প্রকল্প(Projects Cost 550 Crore Rupees)। তাঁর এই ২ দিনের সফর ঘিরে অধীর আগ্রহে অপেক্ষা করছে জেলাবাসী। এদিন হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে মুখ্যমন্ত্রী সরাসরি পৌঁছে যাবেন গঙ্গাসাগর মেলায়। দুপুর দেড়টা নাগাদ তাঁর সেখানে পৌঁছে যাওয়ার কথা। সেখানে তিনি খতিয়ে দেখবেন মেলার প্রস্তুতি। সেই সঙ্গে কপিল মুনির মন্দিরে পুজো দেবেন। মেলায় আসা মানুষের সঙ্গে তাঁদের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করবেন। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে এখন সাগরদ্বীপে সাজসাজ রব। আগামিকাল তিনি গঙ্গাসাগর থেকে কলকাতায় ফেরার পথে সভা করবেন জয়নগরে(Joynagar)। সেখানে একগুচ্ছে সরকারি পরিষেবা তিনি তুলে দেবেন আমজনতার হাতে। পাশাপাশি ৫৫০ কোটি টাকা মুল্যের পরিকাঠামো জেলার বাসিন্দাদের উপহার হিসেবে তুলে দেবেন মুখ্যমন্ত্রী।  

গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ সাজিয়ে তোলার কাজ শেষ হয়ে গিয়েছে আগেই। আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে কপিল মুনির আশ্রম সহ গোটা সাগর দ্বীপকে। নিরাপত্তার কারণে গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি দিয়ে। থাকছে কন্ট্রোল রুমও। পুণ্যার্থীরাও ইতিমধ্যেই আসা শুরু করে দিয়েছেন। তবে ১০ তারিখ অর্থাৎ বুধবার থেকে পর্যটকদের ঢল নামবে বলে বলেই রাজ্য প্রশাসনের অনুমান। তার ঠিক আগেই এদিন মেলার প্রস্তুতি ব্যবস্থা খতিয়ে দেখতে আসছেন মুখ্যমন্ত্রী নিজে। এদিনই কাকদ্বীপ এবং পাথরপ্রতিমা সংযোগকারী একটি সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেতুটি তৈরি করতে ১ কোটি টাকা খরচ হয়েছে। এছাড়া পাথরপ্রতিমাতেও একটি সেতুর উদ্বোধন করবেন তিনি। সেটি তৈরি করতে খরচ হয়েছে ৮ কোটি টাকা। এর পাশাপাশি সাগরে ৪৪ লক্ষ টাকার জল মিশন প্রকল্পেরও সূচনা করবেন তিনি।  

এদিন বিকালে মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগরের ভারত সেবা আশ্রমে যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে স্বনির্ভর গোষ্ঠী সংক্রান্ত একটি প্রকল্পের উদ্বোধন করার কথা। উদ্বোধন অনুষ্ঠানের পর কপিল মুনি আশ্রমে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। আগামিকাল জয়নগরে থাকছে মুখ্যমন্ত্রীর কর্মসূচী। সেখান থেকে তিনি মোট ৩৯৫.৩৩ কোটি টাকার ৭৪টি প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি ১৪৬০ কোটি টাকা ব্যয়ে তৈরি ২৪টি প্রকল্পের শিলান্যাস করারও কথা রয়েছে তাঁর। এগুলির মধ্যে অন্যতম হল, সুস্বাস্থ্য কেন্দ্র  এবং ক্যানিং হড়োভাঙা, বাসন্তী এক্সপ্রেসওয়ে সংলগ্ন একাধিক রাস্তা। পাশাপাশি জয়নগরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ৫০ জন উপভোক্তার হাতে বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেবেন। তারপর ওদিনই জেলার প্রায় ২৫ হাজারেরও বেশি নাগরিককে বিভিন্ন পরিষেবাও প্রদান করা হবে।

হলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত ‘স্টার ট্রেক’, ‘এক্স-ম্যান’-খ্যাত অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, আমেরিকায় মৃত ৩

সাতসকালে সাউথ সিটি কমপ্লেক্সের ২৭ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

‘করবা চৌথ’-এ অনিল-সুনিতার বাড়িতে চাঁদের হাট, তৃতীয় স্ত্রীকে নিয়ে অনুষ্ঠানে সামিল আমিরও

২৯০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, সাতসকালে রাজ্যের চার জায়গায় ইডি-র তল্লাশি

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির