আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বহরমপুর স্টেডিয়ামে জনসভা তৃণমূলনেত্রীর, অপেক্ষায় নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর : বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে সব রাজনৈতিক দল। জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই বহরমপুরে গিয়েছেন তিনি। বুধবার সেখান থেকে গাজোলে গিয়ে জনসভা করেছেন তিনি। বৃহস্পতিবার বহরমপুর স্টেডিয়ামে জনসভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখান থেকে তৃণমূলমনেত্রী কী বার্তা দেন, সেটাই এখন দেখার। সেই দিকেই তাকিয়ে রয়েছেন নেতা-কর্মীরা।

এসআইআর নিয়ে বুধবার গাজোল থেকে সুর চড়িয়েছিলেন তিনি। বঞ্চনার অভিযোগেও কেন্দ্রকে একহাত নিয়েছেন তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরের কারণে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা জেলা। বুধবার গাজোল থেকে ফিরে বহরমপুরে সার্কিট হাউসে ছিলেন তিনি। বৃহস্পতিবার বহরমপুর সাংগঠনিক জেলা এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলার থেকে হাজার হাজার নেতা-কর্মীরা হাজির থাকবেন এদিনের জনসভায়। নেত্রীর যাতে সভাস্থলে আসতে কোনো সমস্যা না হয়, তার জন্য আগে থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছে। রয়েছে হেলিকপ্টারের ব্যবস্থা, রয়েছে ট্রেনের ব্যবস্থাও।

মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে সকলেই। ভিড় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর জেরে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে কড়া নজর রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা যাতে ব্যহত না হয়, সেদিকে কড়া নজর রাখা হয়েছে। বুধবার মমতা বাংলার প্রতিটি মানুষকে আশ্বাস দিয়েছেন। বলেছেন, “চালাকি করে ভোটের তিন মাস আগে SIR করা হচ্ছে। অমিত শাহ এই SIR চালু করেছে। বাংলাকে ভাতে মারার চেষ্টা করেছে। আমরা অধিকার আদায় করে নেব। SIR করে নিজের কবর নিজে খুঁড়েছে বিজেপি। হ্যাংলার দল বাংলা দখল করতে পারবে না। কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। বিজেপি করছে লুট, বলছে ঝুট। মধ্যপ্রদেশ, ওড়িশায় বাংলায় কথা বললেই অত্যাচার হচ্ছে। বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। গলা কেটে দিলেও বাংলাতেই কথা বলব। বিহার দখল করেছে, বাংলা দখল করতে পারবে না।”

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ