‘গরীবের টাকা মারবেন না’ বকেয়া নিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার হাওড়ার (Howrah) পাঁচলায় সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপি শাসিত কেন্দ্র সরকারকে নিশানা করেন তিনি। 

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার হাওড়ার (Howrah) পাঁচলায় সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপি শাসিত কেন্দ্র সরকারকে নিশানা করেন তিনি। 

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, ১০০ দিনের কাজের ৭ হাজার কোটি টাকা পাই, আমি কেন্দ্র সরকারের কাছে আবেদন করব গরীব লোকের টাকা মারবেন না, দয়া করে গরীব মানুষের টাকা ফিরিয়ে দিন। রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, ‘১০০ দিনের কাজের ৭ হাজার কোটি টাকা কেন্দ্র দেয়নি। গরিব লোকের টাকা দেয়নি কেন্দ্র। আবাস যোজনা প্রকল্পের টাকা দেয়নি কেন্দ্র। ১১ লক্ষ বাড়ির টাকা পড়ে আছে দেওয়া হয়নি। ফুড সাবসিডি-র টাকা কেটে দেওয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্যের টাকা কেটে নিয়েছে। রাজ্যের থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে, রাজ্যের প্রাপ্য দিচ্ছে না।’ বাংলার গরীব মানুষরা ১০০ দিনের কাজের টাকা পাচ্ছেন না বলে এর আগে একাধিকবার সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী।

কেন্দ্র সরকার রেশনে ফুড সাবসিবি কেটে নিচ্ছে বলে এদিন মুখ্যমন্ত্রী সরব হন। তিনি জানান, আমরা বিনা পয়সায় রেশন দিচ্ছি। আবাস যোজনায় টাকা আমাদেরও দিতে হয়, ওরা একা দেয় না। ৬০-৪০ অনুপাতে টাকা দিতে হয়। ওরা শুধু ছবি লাগায়। বাড়ির টাকা ওরা একা দেয় না। রাজ্য থেকেও তুলে নিয়ে যায়। মাছের তেলে মাছ ভাজে। একইসঙ্গে জিএসটিতে রাজ্যের প্রাপ্য টাকাও কেন্দ্র দিচ্ছে না বলে সরব হয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এলআইসি, ব্যাঙ্কের টাকা আদার ব্যাপারীর ঘরে চলে যাচ্ছে। আমার বাড়ি, বাংলার বাড়ি প্রকল্পের টাকা দিচ্ছে না। গ্রামীণ রাস্তা তৈরির টাকা কেন্দ্র দিচ্ছে না।’

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

ঘরের সাধারণ উপকরণেই অসাধারণ স্বাদ, বানিয়ে ফেলুন আমড়া-পটোলের কুচি ভাজা

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

অফিসে সিগারেটের ধোঁয়ায় দমবন্ধকর পরিস্থিতি, ক্ষোভে চাকরি ছাড়লেন বেঙ্গালুরুর মহিলা!

পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ, ভারতীয় সিম পাচারের অভিযোগে দিল্লিতে ধৃত দম্পতি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট