আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপির কথাতেই কেন্দ্রীয় বাহিনী বা আধা সামরিক বাহিনী বাড়াবাড়ি করেছে বাংলার ভোটে। এমনটাই বারবার অভিযোগ করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার হোক কিংবা তৃণমূলের কর্মীরা সকলেই কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত! এমনটাই বারবার অভিযোগ করে ঘাসফুল শিবির। এমনকি বাংলায় দুই দফার ভোটের সময়ে বেছে বেছে তৃণমূল কর্মীদের বাড়ি ঘেরাও, ক্যাম্প অফিস ভাঙার মতো ঘটনা ঘটিয়েছে আধা সামরিক বাহিনী। এমনটাই দাবি তৃণমূলের।

এই অভিযোগে সোচ্চার হওয়ার পাশাপাশি এবার কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্তদের পাশে দাঁড়ালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের কর্মী-সমর্থকদের উপর কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার নিয়েও ফের সরব হন তিনি। আশ্বাস দেন যে, যাঁরা কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করেছেন, দল তাঁদের পুরস্কৃত করবে। প্রায় একই সুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে, ‘কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভোটারদের ভয় দেখাতে চেয়েছে বিজেপি।’ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মহিলা ও শিশুদের মারধর এবং হেনস্থা করার অভিযোগও তোলেন তিনি।

এবারের বিধানসভা ভোটে বিজেপির সামনে দলের কর্মীরা যে আপোসহীন লড়াই লড়েছেন তাকে কুর্নিশ জানিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনেক বৈঠকের শুরুতে সেই কথা দলের কাউন্টিং এজেন্টদের বলেন মমতা।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলকোটে ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ১ ব্যক্তির মৃত্যু

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

গঙ্গায় স্নান করতে নেমেই বিপত্তি! মর্মান্তিক পরিণতি কিশোরের

১০০ বছরের পুরনো মহাকাল মন্দিরে,চারিদিকে সবুজের সমাহার,নেই শহরের কর্মব্যস্ততা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

শিশুকন্যার সমাধি খুঁড়তে চক্ষু চড়ক গাছ, চাকদহে কঙ্কাল চুরির চাঞ্চল্য, তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ