বানভাসি উত্তরবঙ্গে বিশেষ টিম পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী, জানালেন ট্যুইটে

বানভাসি পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রূ একটি বিশেষ টিম পাঠাচ্ছেন উত্তরবঙ্গের বুকে। এদিন তিনি নিজেই তা জানালেন ট্যুইট করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা বৃষ্টিতে ভয়ংকর অবস্থা উত্তরবঙ্গের(North Bengal) বেশ কয়েকটি জেলার। টানা বৃষ্টিতে বাড়ছে নদীর জলস্তর। জলমগ্ন আলিপুরদুয়ার(Alipurduyar), কোচবিহার, জলপাইগুড়ির(Jalpaiguri) একাধিক এলাকা। গোটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। এবার মাঠে নামলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন তিনি নিজেই ট্যুইট করে জানিয়েছেন, বানভাসি(Flood Situation) পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি একটি বিশেষ টিম(Special Team) পাঠাচ্ছেন উত্তরবঙ্গের বুকে। পুরো বিষয়টি মুখ্যমন্ত্রী নিজে নজরদারি করার সঙ্গে সঙ্গে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকেও নির্দেশ দিয়েছেন আগামি ২৪ ঘণ্টা পরিস্থিতি খতিয়ে দেখে তাঁকে জানানোর। একইসঙ্গে তাঁর আশ্বাস, মানুষকে সুরক্ষিত রাখতে কোনও চেষ্টাই বাকি রাখা হবে না।

আরও পড়ুন বঙ্গে প্রথম হাত প্রতিস্থাপন, SSKM-কে ট্যুইটে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

লাগাতার বৃষ্টিতে বেহাল উত্তরবঙ্গে একাধিক জেলা। তার মধ্যে রীতিমত বানভাসি পরিস্থিতি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ভুটানেও বৃষ্টির জেরে হড়পা বান নেমেছে এই দুই জেলার একাংশে। এর জেরে ভেঙে পড়েছে নদীর তীরবর্তী লোকালয়ের বেশ কিছু ঘরবাড়ি। জলমগ্ন অঞ্চলে আটকে পড়েছেন কয়েকশো বাসিন্দা। উত্তরের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগে আছেন মুখ্যমন্ত্রী। সেই উদ্বেগই এদিন ধরা পড়েছে তাঁর ট্যুইটে। তিনি লিখেছেন, ‘আগামিকাল উত্তরবঙ্গে বন্যা কবলিত এলাকায় একটি উচ্চপর্যায়ের বিপর্যয় মোকাবিলায় দক্ষ টিমকে পাঠাচ্ছি সেচমন্ত্রী এবং ওই দফতর সহ বিপর্যয় মোকাবিলা ও কৃষি দফতরের সচিবদের অধীনে। গত কয়েকদিনে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে নদীর জল। রাস্তা জলমগ্ন হওয়ায় কিছু কিছু অংশে ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। ঘরছাড়া বহু মানুষ। এলাকায় জেলা শাসক ও পুলিশ সুপার উদ্ধার কাজ চালাচ্ছেন। আমিনিজে পরিস্থিতির ওপর নজর রাখছি এবং রাজ্যের মুখ্যসচিবকেও নজর রাখতে বলেছি। মানুষকে সুরক্ষিত রাখতে কোনও চেষ্টাই বাকি রাখা হবে না।’

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর