‘প্রয়োজনে আমি গিয়ে দেখব কার কত দম’, ত্রিপুরায় তৃণমূলের হেনস্থা নিয়ে সোচ্চার মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরায় তৃণমূলের ৬ সদস্যের প্রতিনিধি দলের হেনস্থা নিয়ে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। সেই সঙ্গে আগরতলায় তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে হওয়া আচরণের তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, “ত্রিপুরায় আমাদের টিমকে আটকানো হয়েছে। আমাদের টিমকে গাড়ি দেওয়া হয়নি। বাধ্য হয়ে আমি হেঁটে যাওয়ার নির্দেশ দিয়েছিলাম। আমাদের টিমকে প্রিপেড ট্যাক্সি পর্যন্ত দেওয়া হয়নি। “

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই দৃঢ়চিত্তের মানুষ। এদিনও সেই প্রমাণই মিলেছে। তিনি বলেছেন, “আমি ওদের বলি সেরকম হলে আমি যাব, দেখব কার কত দম। ত্রিপুরায় আমাদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। ত্রিপুরায় আমাদের ST মন্ত্রীকে হেনস্থা করা হয়েছে। এর আগে অভিষেকের গাড়িতেও হামলা চালানো হয়েছিল।” সব মিলিয়ে ত্রিপুরায় তৃণমূলের সঙ্গে হওয়া আচরণে অত্যন্ত ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার পর আগরতলায় তৃণমূলের রাজ্য কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তারপরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবার সকালেই ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হয় তৃণমূলের ৬ সদস্যের প্রতিনিধি দল। আগরতলা পৌঁছাতেই দেখা দেয় সমস্যা। ১২ টা নাগাদ পৌঁছান তাঁরা। তারপর সময় পেরোলেও তৃণমূল সদস্যরা বেরোতে পারেননি। বাধ্য হয়ে আগরতলা বিমানবন্দরে অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা। ধর্নায় ছিলেন কুনাল ঘোষ, সায়নী ঘোষ, বীরবাহা হাঁসদা, প্রতিমা মণ্ডল, সুস্মিতা দেব, সুদীপ রাহা‘রা। অভিযোগ তৃণমূলের প্রতিনিধি দলকে পুলিশ বাধা দিয়েছে।

বিমানবন্দরেই আটকে দেওয়া হয় তৃণমূল সদস্যদের। তাঁদের অভিযোগ ছিল চারটি গাড়ির মধ্যে তিনটি গাড়ি ‘হুমকি দিয়ে‘ ফিরিয়ে দিয়েছে পুলিশ। পার্টি অফিসে যাওয়ার জন্য প্রিপেড ট্যাক্সি বুকিং করা হলে পুলিশ তাঁদের বাধ্য করে বাতিল করতে। বাধ্য হয়ে আগরতলা বিমানবন্দরের সামনের রাস্তায় বসে পড়েন তৃণমূল নেতৃবৃন্দ। পুলিশের পক্ষ থেকে জানানো হয় আইনশৃঙ্খলাজনিত কিছু সমস্যার কারণেই তৃণমূল নেতাদের বিমানবন্দর থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। তৃণমূলের প্রতিনিধি দল যে ত্রিপুরা আসছেন সে বিষয়ে আগে থেকে প্রশাসনকে কিছু জানানো হয়নি। তৃণমূলের ঘাড়ে দায় চাপিয়ে ত্রিপুরা পশ্চিমের ASP বলেন, ” তৃণমূলের প্রতিনিধি দল যে ত্রিপুরা আসছেন সে বিষয়ে আগে থেকে প্রশাসনকে কিছু জানানো হয়নি। ওরা একটি গাড়ি ডেকেছিলেন। পরে তো নিজেরাই যেতে চাইছেন না। ত্রিপুরা সরকারের সঙ্গে প্রশাসনিক সমন্বয়ের অভাব রয়েছে।”

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এরপর বলেন পুলিশ গাড়ির ব্যবস্থা না করলে তাঁরা হেঁটে পার্টি অফিসে যাবেন। দুপুর দুটোর দিকে তৃণমূল সদস্যরা হাঁটা শুরু করলে পুলিশ তাঁদের অনুরোধ করে আর একটু সময় অপেক্ষা করতে। কুণালরা জানান, তাঁরা ১০ মিনিটের বেশি অপেক্ষা করবেন না। ১০ মিনিটের মধ্যেই তৃণমূল প্রতিনিধিদলের জন্য আসে গাড়ি। পুলিশই ব্যবস্থা করে দুটি গাড়ির। অবশেষে সেই গাড়ি করে ৬ জনই রওনা দেন ত্রিপুরার তৃণমূল কার্যালয়ের দিকে।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স