‘ভোট রয়েছে ’, ইন্ডিয়া জোটের বৈঠকে থাকবেন না  মমতা  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  লোকসভা নির্বাচনের আগেই বৈঠকে বসতে চলেছে ইন্ডিয় জোট। ১ লা জুন দিল্লিতে হবে বৈঠক। তবে সেই বৈঠকে থাকবেন না তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বড়বাজারের নির্বাচনী সভা থেকে সাফ জানিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

এদিন নির্বাচনী সভা থেকে মমতা বলেন, ‘ আমি ১ জুন ইন্ডিয়া জোটের বৈঠকে যেতে পারব না। কারণ এখানে ১০টি আসনে নির্বাচন।  তাই সেটা ফেলে রেখে যেতে পারব না।‘ অন্যদিকে নির্বাচনের মাঝে বঙ্গে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রিমল। তাতে  রাজ্যে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এই নিয়ে সভা থেকে মমতা বলেন, ‘একটা দিকে সাইক্লোন, আর একদিকে নির্বাচন- কীভাবে ছেড়ে যাব? আমাকে সব কিছুই সামলাতে হবে। এখন অগ্রাধিকার হল  সাধারণ মানুষকে ত্রাণ দেওয়া, ঘর তৈরি করে দেওয়া । তাই আমি জোট বৈঠকে যেতে পারব না।‘  তবে মুখ্যমন্ত্রী না গেলে তৃণমূলের হয়ে কে যাবেন ইন্ডিয়া জোটের বৈঠকে, সেটা এখন জানা যায়নি।

উল্লেখ্য, ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল। একদিকে যেমন রয়েছে এনডিএ, অন্যদিকে রয়েছে ইন্ডিয়া জোট। শাসক ও বিরোধী জোটের মধ্যে এই হাড্ডাহাড্ডি লড়াই হবে। তার আগে ১ লা জুন বৈঠকে বসতে চলেছে বিরোধী ইন্ডিয়া জোট। প্রাথমিকভাবে মনে কড়া হচ্ছে, এই বৈঠকে আলোচনা কড়া হবে জোটের পরবর্তী পদক্ষেপের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ নিয়ে। তবে এই নিয়েছে বিরোধী জোটের তরফে কিছু জানান হয়নি। বলা বাহুল্য, ফলপ্রকাশের আগেই  বিরোধী ইন্ডিয়া জোটের এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর