ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কবে যাচ্ছেন, কী কর্মসূচি?

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা :  ফের উত্তরবঙ্গে সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৯ মে উত্তরবঙ্গে সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ৩দিনে সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁরা। ১৯ মে উত্তরবঙ্গে পৌঁছে বৈঠক করার কথা রয়েছে তাঁর।  ২০ মে ওথলাবাড়িতে পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে। ২১ মে রয়েছে পর্যালোচনা বৈঠক।

জানা গিয়েছে, উত্তরবঙ্গে গিয়ে প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০ মে একটি পরিষেবা প্রদান অনুষ্ঠানের রয়েছে। ২১ তারিখ উত্তরকন্যায় একটি পর্যালোচনা বৈঠকের ডাক দেওয়া হয়েছে। ওই অনুষ্ঠানে জিটিএ প্রতিনিধিদের হাজির থাকার কথা বলা হয়েছে। বলা হয়েছে, মালদা ও  উত্তর দিনাজপুরকে উত্তরকন্যার ওই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা বলা হয়েছে। আলিপুরদুয়ার সহ বাকিদের সশরীরে হাজির থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানান নবান্নে ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে সেখান থেকে দশটি প্লট একাধিক সংস্থাকে দেওয়া হবে নতুন শিল্প করার জন্য। দ্রুত শিল্পায়ন এবং আরো কর্ম সংস্থানের সুযোগ করতে চায় রাজ্য সরকার। এর ফলে ২৫ হাজার কোটিরও বেশি বিনিয়োগ আসবে রাজ্যে। কোম্পানিগুলো যথেষ্ট বড় বড় সংস্থা। এই সংস্থাগুলোই অধিকাংশই স্টিল ইন্ডাস্ট্রি। ফলে সত্তর হাজারেরও বেশি মানুষ রাজ্যের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ পাবে। এর পাশাপাশি জেলায় জেলায় এমিসেমির অধীনে থাকা মোট ৪৩ টি মাইক্রো ইন্ডাস্ট্রি তৈরি তৈরি করার বিষয়টিও মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের