Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নদিয়ায় গোষ্ঠীকোন্দল নিয়ে মহুয়াকে ধমক মমতার!

কলকাতা পুরভোটের পড়েই জেলার বাকি পুরসভা ও পুরনিগম গুলিতে ভোট করানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরভোটের পড়েই জেলার বাকি পুরসভা ও পুরনিগম গুলিতে ভোট করানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জের প্রশাসনিক বৈঠকেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন খুব শীঘ্রই পুরভোট হবে জেলায়, তৈরি থাকতে হবে পুর প্রশাসকদের। সেই একই বার্তা বৃহস্পতিবার নদিয়ায় দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই নদিয়াতেও দলের গোষ্ঠীকোন্দল নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের প্রশাসনিক বৈঠকে এই বিষয়ে সাবধান করেছিলেন কৃষ্ণেন্দু নারায়াণ অধিকারীকে। এবার নদিয়ায় এসে গোষ্ঠীকোন্দল মেটাতে প্রশাসনিক সভায় ধমক দেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে।

মুখ্যমন্ত্রী মহুয়াকে জানান, ‘মহুয়া এখানে আমি একটা স্পষ্ট বার্তা দিতে চাই। কে কার পক্ষে বিপক্ষে দেখার আমার দরকার নেই। আমি সাজিয়ে গুছিয়ে কিছু লোক পাঠিয়ে ইউটিউবে অথবা ডিজিটালে অথবা পেপারে দিয়ে দিলাম, এই রাজনীতি একদিন চলতে পারে চিরদিন নয়। একই লোক চিরদিন এক জায়গায় থাকবে এটাও মেনে নেওয়াটা ঠিক নয়। যখন ভোট হবে পার্টি ঠিক করবে কে লড়বে কে না। এখানে মতপার্থক্যের কোনও জায়গা নেই। সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে এটা আমি বলে গেলাম।’ এই ধমকের পিছনে মূল কারণ হিসেবে রাজনৈতিক মহল মনে করছে। ২০২১-এর নির্বাচনে মহুয়া কিছু বিধায়কের টিকিটের জন্য আবেদন জানিয়েছিলেন। কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে মহুয়ার সুপারিশ না মানায় একুশের নির্বাচনে বেছে বেছে দলীয় প্রার্থীদের জন্য প্রচারে নামেন তৃণমূল সাংসদ। এই বিষয়ে তৃণমূলের শীর্ষ নেতাদের কাছে অভিযোগ জানায় নদিয়ার প্রবীণ নেতারা।

এদিনের প্রশাসনিক বৈঠকে সেই অভিযোগের ভিত্তিতে মহুয়াকে কাছে পেয়েই ধমক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধুই মহুয়া নন, একই সঙ্গে বিডিও, জেলাশাসক, জেলার ওসি এবং আইসিদেরও সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। সকলকে একসঙ্গে যোগাযোগ রেখে কাজ করার বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের