বিকালের সভা সকালে সেরে দুর্যোগ নিয়ে সতর্ক করলেন মমতা

সাগরের সভা থেকে সুন্দরবন আর রাজ্যবাসীকে ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর নিলেন Flood Center-গুলি নিয়েও।

Share:

নিজস্ব প্রতিনিধি: যে সভা হওয়ার কথা ছিল বিকালে, ঘূর্ণিঝড় রিমলের(Cyclone Remal) জন্য সেই সভা হয়ে গেল সকাল সাড়ে ১০টা থেকে। নজরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন তিনি দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার কাকদ্বীপ মহকুমার সাগর ব্লকের কালীগিরি ময়দানে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদারের সমর্থনে একটি সভা করেন। যদিও প্রথমে এই সভা করার কথা ছিল দুপুর সাড়ে ৩টের সময়। কিন্তু এদিন বিকাল থেকেই রাজ্যের উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়া বয়ে আসা শুরু হয়ে যাবে যা হেলিকপ্টারের উড়ানের পক্ষে নিরাপদ হবে না। আর তাই সাড়ে ৩টের সভা হয়ে গেল সকাল সাড়ে ১০টা থেকে। আর সেই সভা থেকেই সাগর সহ সুন্দরবনের মানুষদের এবং মৎস্যজীবীদের সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী।

এদিনের সভা থেকে ঝড় নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘মিটিং বিকালে হওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়া ভাল নেই। তাই সকালেই এই সভা করতে হল। সুন্দরবনকে(Sundarban) প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে হয়। আমরা মানুষকে সাহায্য করার চেষ্টা করি। কিন্তু এবার ভোট এত বেশি সময় ধরে চলছে যে আমাদের হাত-পা বাঁধা রয়েছে এখনও। আমি কোনওদিন কোথাও এত বেশি সময় ধরে ভোট হতে দেখিনি। ঘূর্ণিঝড় আসতে পারে। যাঁরা সমুদ্রে মাছ ধরতে যান তাঁদের বারণ করা হয়েছে সমুদ্রে যেতে। কিছু হলে প্রশাসন আছে। আমাকে অভিষেক বলল গঙ্গাসাগর যেতে হবে। প্রতি বছর গঙ্গাসাগর নিয়ে মিটিং হয়। আমার মন্ত্রীরাও দায়িত্বে থাকে। দিল্লির সরকার এর জন্য কিছু করেনি। কুম্ভ মেলা জাতীয় মেলা হয়ে গিয়েছে, গঙ্গাসাগর আজও হয়নি। বিজেপি ভোট চাইতে এলে ওদের জিজ্ঞাসা করুন গঙ্গাসাগর(Gangasagar) কেন জাতীয় মেলা হয়নি? ওরা কী করেছে গঙ্গাসাগরের জন্য? কী করেছে সুন্দরবনের জন্য?’

এদিন মুখ্যমন্ত্রী যুর্যোগ মোকাবিলায় দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন কী পদক্ষেপ করেছে তা নিয়ে খোঁজ নেন। সুন্দরবনের বাসিন্দাদের অন্যতম ভরসা বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বা Flood Center। মমতার সরকারের হাত ধরেই রাজ্যের উপকূলবর্তী এলাকায় এই সব Flood Center তৈরি হয়েছে। এ রাজ্যে ঘূর্ণিঝড় ধয়ে এলেই সেই সব Flood Center-এ আশ্রয় নেন হাজার হাজার মানুষ। এক একটি Flood Center প্রায় এক বিঘা জমির ওপর তৈরি হয়েছে। দ্বিতল সেই বাড়িতে বা এক একটি Flood Center-এ প্রায় ৫ হাজার মানুষ আশ্রয় নিতে পারেন। গবাদি পশুও রাখার ব্যবস্থা থাকে সেখানে। দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূলীয় অঞ্চলে ১১৫টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র রয়েছে। দুর্যোগের সতর্কতা পাওয়ার পর কেন্দ্রগুলি সাফ করার কাজ শুরু করেছে প্রশাসন। মুখ্যমন্ত্রী এদিন সেই সব Flood Center-গুলি নিয়ে খোঁজ খবর নেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে দুর্বল নদীবাঁধগুলির দিকে নজর দিতে বলেছেন। সেই সঙ্গে সেই সব স্কুলে এবার পোলিং বুথ হয়নি সেখানে মানুষকে রাখার পরিকাঠামো রয়েছে কিনা তা দেখে সেখানে ঝড় দুর্গত মানুষ যাতে থাকতে পারেন তার ব্যবস্থা করতে বলেছেন।

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

৩৫ রানেই অলআউট! শূন্য রানে ফিরলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল লজ্জার রেকর্ড?

‘বৃষ্টিতে শুটিং বাতিল হয়েছে, টেনশন হচ্ছে’, নেপাল থেকে কবে কলকাতায় ফিরছেন খরাজ মুখোপাধ্যায়?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু

আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপের জামিন-আর্জি নিয়ে কী বক্তব্য? সিবিআইকে জানাতে বলল সুপ্রিম কোর্ট

‘নেপাল বিপর্যয়ে নিখোঁজ পর্যটকদের ফিরিয়ে আনতে সব রকম সাহায্য করবে রাজ্য’, আশ্বাস শুভেন্দুর

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২