বাড়ি-বাড়ি পানীয় জল পৌঁছনোর কাজ কত দূর? পর্যালোচনা বৈঠকে মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ মঙ্গলবার বড়মা দর্শনে মমতা।‌ নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার মন্দিরে এদিন পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, দুপুর আড়াইটে থেকে তিনটের মধ্যে মন্দিরে যাবেন তিনি। এমনিতে মন্দিরের নিয়ম অনুয়ায়ী দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। দর্শনার্থীদের যাতে কোনও সমস্যা না হয় সেইজন্যই এই সময়টিকে বেছে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে শুধু বড়মা দর্শন করেই থেমে থাকবেন না মুখ্যমন্ত্রী। এরপরই সোজা পাড়ি দেবেন নবান্নে। কারণ এদিন জনস্বাস্থ্য ও কারিগরি দফতর নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী।

এদিনের বৈঠকে সকল জেলার জেলাশাসকরা ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার যে কর্মসূচি চলছে রাজ্যজুড়ে তা নিয়েই পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন এলাকার প্রতিটি বাড়িতে পাইপলাইন দেওয়া হলেও কেন নিয়মিত জল পৌঁছোচ্ছে না তা নিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। গোটা বিষয়টি নিয়ে মুখ্যসচিবকেও বৈঠক করার নির্দেশ দেন তিনি। রাজ্যের প্রত্যেকটি জেলায় জল পৌঁছে দেওয়ার বিষয়টি নিয়ে এদিন পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী, এমনটাই জানা যাচ্ছে।

ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কর্মসূচিতে নেমেছে রাজ্য সরকার। তবে বিভিন্ন জায়গায় পাইপলাইনের কাজ শেষ হয়ে গেলেও জল পাচ্ছেন না সেখানকার বাসিন্দারা। এই অভিযোগ কানে আসার পরই তড়িঘড়ি বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন ধরে ধরে প্রতিটি জেলার বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়ে। প্রকল্পের বাস্তব রূপায়ণে কোথাও কোনও সমস্যা তৈরি হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে।

অনেকেই মনে করছেন, মমতার আজকের বড়মা দর্শন রাজনৈতিক কোনও কারণেই। উপনির্বাচনের বৃহৎ জয়ের পরই যেহেতু মায়ের দর্শনে আসছেন তিনি তাই এই জল্পনার সৃষ্টি হয়েছে। তবে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড়মা দর্শন কোনও রাজনৈতিক সফর নয়। মুখ্যমন্ত্রীর অনেক দিনের ইচ্ছাকে মান্যতা দান করা হয়েছে, তাই তিনি বড়মার দর্শনে আসছেন।

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা