‘আদালতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকি জীবন কাটবে,’ কড়া আক্রমণ দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর সঙ্গে দ্বন্দ্বের জেরে প্রতীক খুইয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাসফুল ছেড়ে এখন ফুটবল খেলোয়াড় প্রতীক নিয়ে ভোটপ্রচারে নামতে হচ্ছে মমতাকে। এমনকি তাঁর সাধের দেওয়া সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নামের উপর লাগাম টেনেছে জাতীয় নির্বাচন কমিশন। যদিও সেই সিদ্ধান্তে ক্ষুব্ধ মমতা। জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তেক চ্যালেঞ্জ জানিয়ে প্রতীক ইস্যুতে তিনি গিয়েছেন সুপ্রিম কোর্টে। এবার সেই বিষয়টিকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

আজ, রবিবার কোচবিহার সফরে গিয়েছেন দিলীপ। মন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম কোচবিহার সফর। সেখানে গিয়েই চায় পে চর্চা শুরু করেন তিনি। সেই চায়ের ঠেক থেকেই রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ তীব্র কটাক্ষ করেছেন মমতাকে। তিনি জানিয়েছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী ভেগে যাচ্ছে তাঁকে ছেড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকি জীবন আদালতে গিয়েই কাটবে। হাইকোর্টে যাক, সুপ্রিম কোর্টে যান উনি, কেউ মানা করেনি তাঁকে৷ সবাই প্রচার করবেন এবং সুষ্ঠু ও স্বতঃস্ফূর্তভাবে ভোট হওয়া উচিত। কংগ্রেস কোথায়, কেউ জানেন না। রাহুল গান্ধির বাংলায় ভোটের প্রচারে আসা উচিত। তাহলে উনি বুঝবেন এখানে রাজনীতি কেমনভাবে হয়। বিরোধী দল কোথায়, তা বোঝা যাচ্ছে না। বিরোধী প্রার্থী নেই, কিছুই নেই। শুধু অভিযোগ করছেন, এতে কিছু হয় না। ময়দানে লড়তে হয়।’

আরও পডুন: করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে দিলীপ ঘোষ বলেছেন, ‘সমাজ বিরোধীদের নিয়ে এতদিন রাজনীতি করত তৃণমূল কংগ্রেস। মানুষ সুযোগ পেতেই তাদের হারিয়ে দিয়েছে। এখনও সমাজবিরোধীদের নিয়ে চলার চেষ্টা করছে তৃণমূল। তাই আইন আইনের মত কাজ করছে।’

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন