‘নেতাজি চাইতেন কৃষকেরা-তাঁতীরা আত্মনির্ভর হন’

নেতাজির ভাবনাচিন্তা অনুসরণ করেই রাজ্যে সুফল বাংলা চালু ও তাঁতীদের দিয়ে স্কুলের ইউনিফর্ম তৈরির ভাবনা। জানালেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেতাজি সুভাষচন্দ্র বসুর(Netaji Subhash Chandra Bose) ১২৬তম জন্মদিবসের অনুষ্ঠান মঞ্চ থেকেই সোমবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বাংলার কৃষক(Farmers) ও তাঁতীদের(Weavers) কাছে মহার্ঘ্য বার্তা শোনালেন। নেতাজি বাংলা তথা দেশের কৃষক ও তাঁতীদের নিয়ে কী স্বপ্ন দেখতেন সেটাই এদিন মুখ্যমন্ত্রী নতুন করে তুলে ধরেন সকলের সামনে। সেই প্রসঙ্গ টেনেই এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘নেতাজি চাইতেন কৃষকরা আত্মনির্ভর হন। সেই কারণেই সুফল বাংলার(Sufal Bangla) উদ্বোধন করা হয়েছিল আজকের দিনেই। নেতাজি ভাবতেন, আমাদের চাষির ঘর থেকে সুতো তৈরি হোক। বাইরে থেকে কেনা হবে না। আত্মনির্ভর হওয়ার বার্তা ছিল। সেই কারণেই বাংলায় সরকারি স্কুলের ইউনিফর্ম(School Uniform) এখন রাজ্যে সরকারই তাঁতিদের দিয়েই তৈরি করিয়ে নিচ্ছে।’

আরও পড়ুন ‘স্বরাজ দ্বীপ, শহিদ দ্বীপ নাম নেতাজিই দিয়েছিলেন’

উল্লেখ্য, ন্যায্য মূল্যে তাজা শাকসবজি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ২০১৪ সালে ‘সুফল বাংলা প্রকল্প’ চালু করেছিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন দফতরের আওতাধীন এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল কৃষকদের তাদের ফসলের সঠিক দাম পাইয়ে দেওয়া, এবং ক্রেতাদের ন্যায্য দামে তাজা জিনিস দেওয়া। নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস যেমন আলু, পেঁয়াজ, আদা, রসুনের দাম বাড়লেই সাধারণ মানুষ জেরবার হয়। কলকাতায় এবং পার্শ্ববর্তী এলাকায় সুফল বাংলা আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। সরকারি উদ্যোগে গৃহস্থের বাড়ি বাড়ি সবজি, ফল ও মাছের হোম ডেলিভরি দেওয়ার উদ্যোগ নেয় রাজ্য সরকার৷ শুধু মাত্র সুলভ মূল্যে নয়, কৃত্রিম রং ও ফর্মালিন মুক্ত এই ধরনের খাদ্যসামগ্রী কর্পোরেট বিপণনের ধাঁচে সহজে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। বর্তমানে রাজ্যে ১০৫টি স্টল ও ৬১টি মোবাইল ভ্যানের মাধ্যমে এই পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

আরও পড়ুন মুখ্যমন্ত্রীর হাত ধরেই বর্ধমানে পাট্টা পাবেন ১ হাজার জন

আবার স্কুলের পোশাক তৈরির জন্য গোটা রাজ্যে মোটামুটি সাড়ে ৫ কোটি মিটার কাপড় দরকার হয়। আগে এই কাপড় আসত বাইরে থেকে। তাঁতিদের কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রীই লকডাউন কালের পরে  উদ্যোগ নেন এই রাজ্যেরই পাওয়ারলুমের সঙ্গে যুক্ত তাঁতিদের দিয়ে কাপড় তৈরির। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরও এই কাজে যুক্ত করা হচ্ছে। রাজ্যের প্রায় ১৬ হাজার যন্ত্রচালিত তাঁতের মাধ্যমে এই কাপড় তৈরি করে রাজ্যের প্রায় ১১ কোটি পড়ুয়ার হাতে তুলে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে। ফলে বাংলার তাঁতীদের সামনে ফের অর্থনৈতিক ভাবে ঘুরে দাঁড়ানো ও সাবলম্বী হয়ে ওঠার দরজা খুলে গিয়েছে। আর নেতাজির জন্মদিবসে সেই মুখ্যমন্ত্রীই জানিয়ে দিলেন তিনি বাংলার কৃষক ও তাঁতীদের জন্য যা করেছেন সেটা নেতাজি সুভাষচন্দ্র বসুর দেখানো পথ ধরেই।

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল

‘বাঙালিরা মাছ-মাংস সবই খাবে, কিছুই বন্ধ নয়,’ সাফ বার্তা শমীকের

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

সাবানেও উঠছে না কিচেন তোয়ালের তেল চিটচিটে ভাব? জেনে নিন ৩ ঘরোয়া টোটকা

গঙ্গার গ্রাসে তলিয়ে গেল মালদহের শতাব্দীপ্রাচীন শিবমন্দির, কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর..

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল

মাহেশে মমতার মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী