রাজীবের পাশে প্রকাশ্যেই মমতা, জবাব দিলেন রাজ্যপালকে

প্রকাশ্যেই রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহার পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন রাজ্যপালের পদক্ষেপের জবাবও।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহার(Rajib Sinha) যোগদানপত্র বা Joining Letter গ্রহণ না করে তা নবান্নে ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস(C V Anand Bose)। তার জেরে প্রশ্ন উঠেছিল, তাহলে কী আর রাজীব রাজ্যের নির্বাচন কমিশনার থাকছেন না? তাঁকে কী পদ থেকে সরে যেতে হবে? সেই সব প্রশ্নের জবাব এদিন দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের দিয়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কার্যত এদিন তিনি প্রকাশ্যেই রাজীবের পাশেই দাঁড়িয়েছেন। সেই সঙ্গে জানিয়েছেন, ‘এভাবে কোনও নির্বাচন কমিশনারকে সরানো যায় না। তার জন্য Impeachment করতে হয়। রাজীব সিনহাকে নির্বাচন কমিশনার পদে নিয়োগের ফাইলে রাজ্যপালই সই করেছিলেন। কেউ তাঁর উপর চাপিয়ে দেয়নি। ফলে এভাবে কোনওদিন নির্বাচন কমিশনারকে পদচ্যুত করা যায় না।’

 

আরও পড়ুন Videocon’র কাছ থেকে জমি ফেরত নিচ্ছে রাজ্য

এদিন পাটনায় বিজেপি বিরোধী দলের জোট বৈঠকে যোগ দিতে কলকাতা বিমানবন্দরে পৌঁছান বিমান ধরার জন্য। সেই সময়েই মুখ্যমন্ত্রীকে সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন রাজীব সিনহা আর রাজ্যের নির্বাচন কমিশনার থাকছেন কী থাকছেন না সেই প্রসঙ্গে। কেননা রাজ্যপাল রাজীবের Joining Letter গ্রহণ না করে তা ফিরিয়ে দিয়েছেন নবান্নে। তবে এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দেন তিনি এই ধরনের ফাইল ফেরত পাঠানোর বিষয়ে কিছু শোনেননি। তবে এভাবে কোনও নির্বাচন কমিশনারকে সরানো যায় না। এটা বেআইনি। এর আগে এই ধরনের কোনও ঘটনা ঘটেনি। নির্বাচন কমিশনারকে সরাতে হলে বিচারপতিদের মতো Impeachment করতে হয় যা খুবই জটিল পদ্ধতি। এর পাশাপাশি মমতা জানিয়েছেন, ‘রাজীব সরে যাচ্ছে এমন কোনও খবর আমার কাছে নেই। আমি সবাইকে বলব শান্ত থাকুন। সব কেন্দ্রীয় এজেন্সি একজোট হয়েছে। কিন্তু কিছুই করতে পারবে না। বাংলার মানুষ সব দেখছে। বাংলাকে প্রতি পদে পদে বঞ্চনার জবাব বাংলার মানুষই দিয়ে দেবেন। আমরা লড়ব আর সবই জিতবো।’ 

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪