ঠাকুরনগরে ফিরেই অসুস্থদের দেখতে হাসপাতালে মমতাবালা ঠাকুর

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর-র প্রতিবাদে অনশন শুরু করেছে মতুয়া সম্প্রদায়। ঠাকুরনগরে বীনাপাণিদেবীর ঘরের সামনেই মঞ্চ তৈরি করে অনশন শুরু করেছেন তাঁরা। সেখানেই অসুস্থ হয়ে পড়েছে একাধিক অনশনকারী। তাঁদের ভর্তি করা হয়েছে বনগাঁ মহকুমা হাসপাতালে। সেখানেই তাঁদের দেখতে গেলেন মমতাবালা ঠাকুর।

জানা গিয়েছে, ঠাকুরনগরের আমরণ অনশন মঞ্চে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঘোলার বাসিন্দা নিতাই মন্ডল (৬৫)। সোমবার সকালে তাঁকে দেখতেই হাসপাতালে গেলেন রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। সেখানে গিয়ে তাঁর শারিরীক অবস্থা খোঁজ খবর নেন। কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গেো কথা বলেন বলে জানা যাচ্ছে। ঠাকুরনগরে আমরণ অনশনের ডাক দিয়েছিলেন রাজ্যসভার সাংসদ। অনশন শুরু হয়েছে গত বুধবার থেকে। কিন্তু বিশেষ কাজের জন্য দিল্লিতে গিয়েছিলেন মমতাবালা ঠাকুর। ফিরে এসেই অনশনকারীদের শারিরীক অবস্থার খোঁজ নিতে পৌঁছে গিয়েছেন হাসপাতালে।

২৪ জন মিলে এই অনশন শুরু করেছিলেন বুধবার। ৩ জন অসুস্থ হয়ে যাওয়ায় অনশন প্রত্যাহার করেছেন। শুক্রবার আরও ৩ জনের শারিরীক অবস্থার অবনতি হয়। অসুস্থ হলেও অনশন মঞ্চ ছাড়তে রাজি হননি তাঁরা। পরে আরও ১ জনের অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের তরফে কয়েকজন কংগ্রেস নেতা অধীর চৌধুরীর সঙ্গে দিল্লিতে গিয়ে দেখা করে আসেন। এই আন্দোলনে অধীর চৌধুরী সমগ্র মতুয়া সমাজের পাশে আছেন এই বার্তা দিয়েছেন। জানা গিয়েছে, অধীর চৌধুরী এই অনশন মঞ্চে আসবেন বলে জানা যাচ্ছে।

জানা গিয়েছে, ৫ নভেম্বর থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আমরণ অনশন কর্মসূচি শুরু হয়েছে। মতুয়া মহাসঙ্গের বৈঠকে আলোচনার পরেই সিদ্ধান্ত।এসআইআর (SIR) হলে রাজ্যের বহু মানুষ বিপদে পড়বেন বলেই মনে করছে তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, এসআইআর-র নামে বৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। এসআইআর-এর নামে এনআরসি করার প্রচেষ্টা চলছে বলে অভিযোগ। SIR বাতিলের দাবিতে আমরণ অনশনের ডাক দেওয়া হয়েছে মতুয়াদের পক্ষ থেকে। বলা হয়েছে, SIR বাতিল না করলে অনশন চলবে। যে সকল উদ্বাস্তু মতুয়াদের ভোটধিকার রয়েছে, তাঁদেরকে বৈধ নাগরিক বলে মান্যতা দিতে হবে।

কিডনির চিকিৎসায় কেন ওষুধের চেয়ে শাকসবজি বেশি কার্যকরী?

অ্যালার্জি টেস্টে পজিটিভ মানেই কি ডার্মাটাইটিস! কেন হয় এই রোগ?

সূর্যের গোচরে মহালভ্য যোগ! ভাগ্য চমকাবে ৭ রাশির জাতকদের

বউয়ের সঙ্গে তুমুল ঝগড়া, বনিবনা হচ্ছে না, সঙ্গীকে নিয়ে নিরিবিলিতে ডিনার ডেটে যান…….

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী